বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোহাম্মদ আসলাম ভূঁইয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর।
আজ ১৪ ডিসেম্বর শনিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ড. আসলাম ভূঁইয়া। তার নামাজে জানাজা বাদ জোহর বারিধারা ডিওএইচএস মসজিদে অনুষ্ঠিত হবে। তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
ডক্টর আসলাম ভূইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে অধ্যাপনাসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করেন। দীর্ঘ ১০ বছর পিপলস্ ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্যের দায়িত্ব পালন করেন তিনি।
দেশের সাংস্কৃতিক অঙ্গন এবং দেশ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন ডক্টর আসলাম ভূঁইয়া।









