চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুলপ্যান্ট না পরায় মুক্তিযোদ্ধা কাউন্সিলে ঢুকতে পারছেন না মুক্তিযোদ্ধা মালেক

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
1:12 অপরাহ্ন 21, মে 2024
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
মুক্তিযোদ্ধা মালেক, ফুলপ্যান্ট না পরায় মুক্তিযোদ্ধা কাউন্সিলে প্রবেশে বাধা. Channel i News - চ্যানেল আই নিউজ

“লুঙ্গি পেঁচিয়ে পরে শক্ত হাতে অস্ত্র ধরে যেদিন স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন আবুল কালাম, সেদিন তো ফুলপ্যান্ট পরনে ছিল না। এখন কেন ফুলপ্যান্ট না পরলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) ঢুকতে দেওয়া হবে না?”— মুক্তিযোদ্ধার সাময়িক সনদপত্রপ্রাপ্তির জন্য লুঙ্গি পরে জামুকায় গিয়ে বিড়ম্বনার শিকার হয়ে মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের এমন প্রশ্ন রাখেন।

খোঁজ নিয়ে জানা যায়, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খাগড়াবন্দ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের জীবিকা নির্বাহ হয় রিক্সা-ভ্যানের চাকার প্যাডেলে। ২০১৩ সালের ২২ নভেম্বর অনলাইনে মুক্তিযোদ্ধা হিসাবে গেজেটভুক্তির জন্য আবেদন করেছিলেন তিনি। যার ডিজিআই নং -১০২৮৭৩ (DGl102873) এবং পার্বতীপুর উপজেলার ক্রমিক নম্বর ০৩। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সাময়িক মুক্তিযোদ্ধা সনদ প্রাপ্তির আবেদন করেছেন তিনি। যার আবেদন ডকেট নং: ৪৮৯২ তারিখ ০৮/১১/১৪ইং। মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত তালিকা পার্বতীপুর ক্রমিক নম্বর ৫৫। এতো দালিলিক প্রমাণাদি আগলে রেখেও মুক্তিযোদ্ধার তালিকায় তার নাম গেজেটভুক্ত হয়নি।

আব্দুল মালেক জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পে অস্ত্র জমা দেওয়ার পর তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী সদর মেডিক্যালে চিকিৎসাধীন থাকায় হাসপাতাল থেকে ফিরে দেখেন তার নাম বাদ গেছে। পরবর্তী সময়ে অনলাইনে আবেদন করেছেন তিনি, মুক্তিযোদ্ধা তালিকায় তার নাম অবশ্যই গেজেট ভুক্ত হবে বলে দৃঢ় আশাবাদী। ভ্যান চালিয়ে স্ত্রী-সন্তান নিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি।

জানা গেছে, পার্বতীপুর উপজেলার ১০ নং হরিরামপুর ইউনিয়নের খাগড়াবন্দ গ্রামের মৃত নাজিম উদ্দীনের ছেলে আব্দুল মালেক ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মাতৃভূমি তৎকালীন পূর্ব পাকিস্তান কে পশ্চিম পাকিস্তানী হানাদারদের কবল থেকে দেশকে স্বাধীন করার জন্য ভারতের ৭ নং সেক্টরের উত্তর অঞ্চল হামজাপুর (পথিরাম) ইয়থ ক্যাম্পে ১৯৭১ সালের ১ জুন যোগদান করেন। উক্ত ক্যাম্পে একমাস প্রশিক্ষণ শেষে হানাদার বাহিনীর বিরুদ্ধে আমবাড়ী ফুলবাড়ি ভবানীপুর আনন্দ বাজার বদরগঞ্জ যুদ্ধে অংশ নেন। তার এফ এফ নং- ১১৭১।

মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি ৭ নং সেক্টরে থ্রি নাট. থ্রিজি ৩০৩ রাইফেল পরিচালনা করেন। যুদ্ধের সময়ে তার অধিনায়ক ছিলেন এমএজি ওসমানী এবং কমান্ডার কাজী নুরুজ্জামান। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পে অস্ত্র সমর্পন করেছিলেন তিনি। এলাকার মুক্তিযোদ্ধা প্রয়াত মোতালেব মন্ডল এবং সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন ও তার সহযোগী ছিলেন বলে তিনি দাবি করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পে অস্ত্র জমা দেওয়ার পরের দিন দিনাজপুর মিলিশিয়া ক্যাম্পে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হয় এবং ২৫ জানুয়ারি ১৯৭২ তিনি ন্যাশনাল মিলিটারি ট্রেনিং একাডেমি রাজশাহী সদর রাজশাহী এর কমান্ডেন্ট ডিএস ডিললোন (ক্যাপ্টেন) তাকে ছাড়পত্র দেন। মুক্তি যোদ্ধা আব্দুল মালেক মাসিক ৫০ টাক সহায়তা অনুদানে তথ্য দাতা হিসাবে বামনহাট ইয়ুথ রিসিভসন ক্যাম্প কুচবিহারে ০৩ /০৫/৭১ সাল থেকে ২৬/৫/১৯৭১ পর্যন্ত দায়িত্ব পালন করেন মর্মে কাস্টমস অফিসার ইনচার্জ ইয়ুথ রিসিপশন ক্যাম্প বামনহাট কোচবিহার দিনহাটা কর্তৃক স্বাক্ষরিত অর্ডার শিটে উল্লেখ আছে।

Tags: জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলদিনাজপুরের পার্বতীপুররাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্প
Previous Post

সাকিব-রিয়াদের ‘আচরণ’ নিয়ে যা জানালেন লিটন

Next Post

ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

Next Post
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় সফররত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যের নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

সূত্রাপুরের অপু হত্যা: সর্বোচ্চ আদালতের রায় ৪ জুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT