চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের হাত-পা ও চোখ বেঁধে মুক্তিযোদ্ধা বাবাকে হত্যা

রুমন রেজা by রুমন রেজা
2:38 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A
বেঁধে রাখা মুক্তিযোদ্ধা বাবার ছবি, চোখ ও হাত বাঁধা. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছেলের হাত-পা ও চোখ বেঁধে বাবা মুক্তিযোদ্ধা আব্দুল হালিমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এসময় হত্যাকারীরা ঘর থেকে জমি বিক্রির ২০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার ভোররাত ৩ টায় এনায়েতনগর ইউনিয়নের মাওলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মৃত মহব্বত আলীর ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের ছেলে হাফেজ মোঃ মাসুদ জানান, তার পরিবারের লোকজন শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। রাতে তার বাবা এবং তিনি বাড়ির নিচতলার রুমে ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় হঠাৎ ৩ জন দুর্বৃত্ত তার হাত, পা ও চোখ বেঁধে মারধর করতে থাকে। তবে তার বাবার রুমে কয়জন ছিলো তা তিনি জানেন না।

দুর্বৃত্তরা যাওয়ার সময় আলমারী ভেঙ্গে জমি বিক্রির ২০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তারা কিভাবে রুমে প্রবেশ করেছে তা তিনি বলতে পাছেন না। তবে তার ধারণা, এটি ডাকাতি।

প্রত্যক্ষদর্শী ভাড়াটিয়া মাহেনূর বেগম জানান, রাতে শব্দ পেয়ে এগিয়ে গেলে গেটের দরজা খোলা ও নিচে পড়ে থাকা হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় মাসুদকে দেখতে পান তিনি এবং রুমের ভেতরে তার বাবার মরদেহ ও ঘরে থাকা আসবাবপত্র ছড়ানো ছিটানো দেখেন।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান, ছেলের পরিবারের সাথে মুক্তিযোদ্ধা আব্দুল হালিম নিজ বাড়িতেই থাকতেন। ঘটনার সময় বাড়িতে ছেলে এবং আব্দুল হালিম ছাড়া আর কেউ ছিলেন না। তবে বাড়িতে থাকা সিসিটিভির হার্ড ডিক্সও খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গুরুত্ব সহকারে ঘটনার তদন্ত চলছে, পরে বিস্তারিত জানানো হবে।

Tags: শ্বাসরোধে হত্যা
Previous Post

আদানি গ্রুপের শেয়ারের দাম ৭২ বিলিয়ন ডলার কমেছে

Next Post

বাংলাদেশ সফরে খেলোয়াড় সংকটে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জোড়া জোড়া উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সফরে খেলোয়াড় সংকটে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড

নতুন প্রজন্মকে দেশের জন্য এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন একজন প্রবীণ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষা সংগ্রামী ১: নতুন প্রজন্মকে দেশের প্রয়োজনে এগিয়ে আসার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT