চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:08 অপরাহ্ন 13, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার মারা গেছেন, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকার (সংগৃহীত)

প্রখ্যাত লেখক, শিক্ষাবিদ ও চিন্তাবিদ অধ্যাপক যতীন সরকার মারা গেছেন। বুধবার ১৩ আগস্ট বিকাল পৌনে ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০ বছর।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন যতীন সরকার। গত জুন মাসে পড়ে গিয়ে উরুর হাড়ে গুরুতর আঘাত পান তিনি। ঢাকায় চিকিৎসা শেষে গত সপ্তাহে ময়মনসিংহে নেয়া হয়েছিল তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রগতিশীল লেখক।

দুই মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতি ছিলেন তিনি। তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য উদীচীর ময়মনসিংহ কার্যালয়ে নেওয়া হবে। তবে শেষকৃত্যের সময় ও স্থান এখনও নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন সিপিবির ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি এমদাদুল হক মিল্লাত।

১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোণার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন অধ্যাপক যতীন সরকার। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের শিক্ষক হিসেবে দীর্ঘ ৪২ বছরেরও বেশি সময় কাজ করেছেন তিনি।

মননশীল সাহিত্যচর্চা, বাম রাজনীতি ও প্রগতিশীল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি সারাজীবন। শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন ২০০২ সালে। এরপর স্ত্রী কানন সরকারকে নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন নিজ জেলা নেত্রকোণায়।

তিনি বহু পুরস্কার অর্জন করেছেন। যার মধ্যে স্বাধীনতা পুরস্কার (২০১০), বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০০৭), প্রথম আলো বর্ষসেরা গ্রন্থপুরস্কার (২০০৫, পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন), ড. এনামুল হক স্বর্ণপদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, মনিরুদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কার অন্যতম।

তার প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে, প্রথম গ্রন্থ সাহিত্যের কাছে প্রত্যাশা (১৯৮৫) , বাংলাদেশের কবিগান, বাঙালির সমাজতান্ত্রিক ঐতিহ্য, সংস্কৃতির সংগ্রাম, মানবমন, মানবধর্ম ও সমাজবিপ্লব, শিশুদের জন্য ব্যাকরণ গ্রন্থ গল্পে গল্পে ব্যাকরণ (বাংলা একাডেমি, ১৯৯৪), পাকিস্তানের জন্মমৃত্যু দর্শন, দ্বিজাতিতত্ত্ব, নিয়তিবাদ ও বিজ্ঞান-চেতনা, সংস্কৃতি ও বুদ্ধিজীবী সমাচার, সাহিত্য নিয়ে নানাকথা

এছাড়া বাংলা একাডেমির জীবনী গ্রন্থমালায় চারটি এবং একাধিক সম্পাদিত গ্রন্থও প্রকাশ করেছেন তিনি।

Tags: মারা গেছেন
Previous Post

হাতিয়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ২৫টি গ্রামীণ সড়ক

Next Post

কুড়ি বছর পর বিটিভিতে ফিরছে ‘নতুন কুঁড়ি’!

Next Post
সুন্নি মুজাহিদীনের লোগো, লাল ও সবুজ রঙের ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়ি বছর পর বিটিভিতে ফিরছে ‘নতুন কুঁড়ি’!

শিশুরা সালাহর মতো হতে চায়, ফুটবল খেলোয়াড়ের জার্সি পরা শিশুদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যেখানে শিশুরা হতে চায় সালাহর মতো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT