চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির বিক্ষোভে হামলা-সংঘর্ষের ঘটনায় যা বললো মার্কিন স্টেট ডিপার্টমেন্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:05 পূর্বাহ্ন 01, আগস্ট 2023
in বাংলাদেশ
A A
বিক্ষোভের সময় সংঘর্ষের দৃশ্য, জনসমাগম ও ধোঁয়া ছড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

সহিংসতা, হয়রানি এবং ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, রাজনৈতিক সহিংস পরিবেশে অবাধ এবং সুষ্ঠু ভোট হতে পারে না। এছাড়া ঢাকায় বিএনপির বিক্ষোভে পুলিশ-আওয়ামী লীগের হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বেগ জানিয়েছে। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় নেওয়ারও পরমার্শ দিয়েছেন এই মুখপাত্র।

সোমবার ৩১ জুলাই ঢাকায় বিরোধী দলের অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং ক্ষমতাসীন দলের হামলা, সরকারের হার্ডলাইন নীতি প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

জনগণকে বিক্ষোভ করার এবং তাদের দাবি আদায়ের পক্ষে কথা বলার সুযোগ সৃষ্টিতে নিরাপদ পরিবেশ তৈরি করে দিতে বাংলাদেশ কর্তৃপক্ষের নিকট আহ্বান জানিয়েছে দেশটি। এছাড়া ঢাকায় বিরোধীদলের কর্মসূচিতে হামলার ঘটনায় পূর্ণাঙ্গ, স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে তারা।

ব্রিফিংয়ে বাংলাদেশের ক্রমাগত সংঘাতময় পরিস্থিতি এবং বিরোধী দলের বিক্ষোভ কর্মসূচিতে হামলা-সংঘর্ষ এবং গয়েশ্বর চন্দ্র রায়সহ শত শত নেতা-কর্মী আহত হবার বিষয়টি দৃষ্টি আকর্ষন করে প্রশ্ন করা হয়। জবাবে ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশে শনিবারের বিক্ষোভে যেভাবে ভীতি প্রদর্শন এবং রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারকে বলবো তারা যেন পূর্ণাঙ্গ, স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে এসব ঘটনার তদন্ত করে এবং এসবের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে। এছাড়াও বাংলাদেশের মানুষ যেন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে পারে, তাদের দাবির পক্ষে কথা বলতে পারে সেই নিরাপদ পরিবেশ তৈরি করে দিতে হবে সরকারকে।’

মুখপাত্র মিলার বলেন, ‘আমরা সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো তারা যেন মৌলিক স্বাধীনতা এবং আইনের শাসনকে সম্মান করে এবং সহিংসতা, হয়রানি এবং ভীতি প্রদর্শন থেকে বিরত থাকে।’

নির্বাচন প্রসঙ্গে স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র বলেন, ‘পরিশেষে বলবো- নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবার বিষয়টাতে সকলের প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন। ভোটার, রাজনৈতিক দল, তরুণ সমাজ এবং পুলিশের ভূমিকা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সহিংসতার পরিবেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’

Tags: ম্যাথিউ মিলারযুক্তরাষ্ট্রস্টেট ডিপার্টমেন্ট
Previous Post

শাকিবের প্যান ইন্ডিয়ান ছবিতে আমির খানের ভাই

Next Post

ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে ফেলেছেন মঈন

Next Post
বাংলাদেশি ক্রিকেটার মঈন ব্যাটিং করছেন, দর্শকরা মাঠে উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে ফেলেছেন মঈন

বগুড়ায় অনাবৃষ্টি ও খরায় আমনের ক্ষেতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বগুড়ায় অনাবৃষ্টি ও খরায় আমনের ক্ষেত ফেটে চৌচির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT