চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্র-জনতা হত্যা মামলার অন্যতম আসামি ‘প্রতারক সালাউদ্দিন’ গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:14 অপরাহ্ন 29, মার্চ 2025
in - সেমি লিড, অপরাধ, গাজীপুর, জনপদ
A A
জনতা ও ছাত্রদের সমাবেশে নেতাকর্মীরা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর জেলার গাছা থানার কুখ্যাত প্রতারক ও ভূমিদস্যু সালাউদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ।

আজ শনিবার ভোরে বিশেষ অভিযানে চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শফিকুল জানান, তার বিরুদ্ধে ছাত্র হত্যা, জমি দখল, প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।

জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে জমির জাল দলিল তৈরি করে প্রতারণা ও জালিয়াতি করে আসছিলেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি গাছা থানায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। ভূমি দখল ও প্রতারণাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। ভূমিদস্যু ও প্রতারক সালাহউদ্দিনের সহযোগী দল রয়েছে। অন্যতম সহযোগী তার শ্যালক রনি।

২০২৪ সালের জুলাইয়ে ঘটে যাওয়া ছাত্র-জনতা হত্যাকাণ্ডেও সালাহউদ্দিনের সম্পৃক্ততা রয়েছে। গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের মামলায়, এই হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি শেখ হাসিনা। মো. মিজানুর রহমানের দায়ের করা এই মামলায় সালাউদ্দিন ১১৬ নম্বর আসামি।

৫ আগস্ট সরকার পতনের পর সালাউদ্দিন নিজের রাজনৈতিক পরিচয় পাল্টে ফেলার চেষ্টা চালান। তিনি নিজেকে বিপ্লবী ও বিএনপি কর্মী হিসেবে প্রচার করতেন বলেও জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিভিন্ন ধর্মীয় ও আবেগী বার্তা দিয়ে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করছিলেন। তবে তদন্তে তার আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে।

গাছা মেট্রো থানার শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নেতৃত্ব দেয়ার ছবি ও পোস্টারে তার উপস্থিতি দেখা গেছে। তিনি শ্রমিক লীগের সভাপতি পদপ্রার্থীও ছিলেন।

ডিবি পরিদর্শক শফিকুল আরও জানান, সাবেক রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে দীর্ঘদিন থেকেই প্রতারণা করছিলেন সালাহউদ্দিন। সিআর মামলা নং ২৪৯/২৪ অনুযায়ী, সালাউদ্দিন সরকার জমির জাল দলিল তৈরি করতেন। তিনি মূল মালিকের ছবিতে অন্যজনের ছবি বসিয়ে ভুয়া দলিল তৈরি করতেন। পিবিআই এবং সিআইডির ফরেনসিক প্রতিবেদনে তার এই প্রতারণার বিস্তারিত উঠে এসেছে।

বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Previous Post

ড. ইউনূসের চীন সফর, ভারত ও যুক্তরাষ্ট্র সম্পর্ক কোন পথে

Next Post

নেপালে আবারও রাজতন্ত্র চালুর দাবিতে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ২

Next Post
নেপালে বিক্ষোভের সময় গাড়ি ও ভবনে আগুন লেগে ধোঁয়া উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে আবারও রাজতন্ত্র চালুর দাবিতে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ২

শাকিব খান ও একজন নারী তারকা স্টাইলিশ পোশাকে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিবের 'চাঁদ মামা'র বাজিমাৎ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT