চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ পরিচয়ে হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:09 অপরাহ্ন 10, জুলাই 2025
in - সেমি লিড, অপরাধ
A A
পুলিশের পোশাক পরা একজন পুলিশ অফিসার, পেছনের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ হ্যাক করে একটি প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে টাকা। ভুক্তভোগীরা কিছু বুঝে ওঠার আগেই, ঘটনাগুলো ঘটে যাচ্ছে।

পুলিশ বলছে, সবাইকে এ ধরনের প্রতারকচক্রের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে এবং তাদের ফাঁদে পা না দিতে অনুরোধ করা হচ্ছে। সতর্কতার সঙ্গে অ্যাপসগুলো ব্যবহার করলে এসব প্রতারক ফাঁদে ফেলতে পারবে না।

আজ বৃহস্পতিবার সকালে উন্নয়নকর্মী এম রিজওয়ান খানের হোয়াটসঅ্যাপ নম্বরে এস আই সজীব নামে একজন ব্যক্তি উত্তরা পশ্চিম থানা থেকে ফোন করেন। তিনি রিজওয়ান খানকে জানান আপনার হোয়াটস নম্বর ব্যবহার করে কেউ গ্রুপ খুলে পুলিশ সম্পর্কে বাজে ছবি ও মন্তব্য করছে। তাই পুলিশ বিষয়টি ট্রেস করবে। আপনাকে একটা কোড পাঠানো হবে, সেটা দিয়ে ফোনটা বন্ধ করতে হবে। তাদের কথা মতো কোড পাঠিয়ে মোবাইল বন্ধ করে দেন রিজওয়ান।

এরমধ্যেই সুযোগ পেয়ে প্রতারকরা ভুক্তভোগীর হোয়াটস অ্যাপ নাম্বার ব্যবহার করে বিভিন্ন জনের কাছে টাকা চাইতে শুরু করেন। ভুক্তভোগীর একজন বন্ধু মোফাক্কার মোর্শেদ খান চৌধুরী প্রতারকের ফাঁদে পা ফেলেন। প্রতারকদের দেওয়া নাম্বারে তিনি ২৫ হাজার টাকা পাঠিয়ে দেন।

ভুক্তভোগী এম রিজওয়ান খান চ্যানেল আই অনলাইনকে বলেন, আমার ব্যবহৃত হোয়াটস অ্যাপ নম্বর হ্যাক করে প্রতারকরা অধিকাংশ নম্বরে ‘আমার জরুরী ভিত্তিতে টাকার প্রয়োজন, সন্ধ্যায় দিতে পারব’ এমন ম্যাসেজ পাঠায়। আমি ১০ মিনিট পর আমার হোয়াটস অ্যাপের নিয়ন্ত্রণ পাই। এর মাঝেই দেখি আমার বন্ধু মোফাক্কার মোর্শেদ খান চৌধুরী প্রতারকের নাম্বারে ২৫ হাজার বিকাশ করে  স্ক্রিন শট দিয়েছে।

তিনি আরও বলেন, এতো স্মার্টলি পুলিশের পরিচয় দিয়ে কথা বলেছে, আমি ভাবতেও পারি নাই এরা ভুয়া।

এ ঘটনার পর প্রতারকের নাম্বারে টাকা পাঠানো ব্যক্তি মোফাক্কার মোর্শেদ খান চৌধুরী গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, প্রতারণার অভিযোগ একটা সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সম্প্রতি প্রতারকচক্র বাংলাদেশ পুলিশের সদস্য পরিচয় দিয়ে পুলিশ অফিসারদের নাম ও ছবি ব্যবহার করে নানাভাবে প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। সবাইকে এ ধরনের প্রতারকচক্রের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে এবং তাদের ফাঁদে পা না দিতে অনুরোধ করা হচ্ছে।

Tags: গুলশান থানা
Previous Post

আওয়ামী লীগের পুনর্বাসনে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে জামায়াতের অভিযোগ

Next Post

এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৬৮ দশমিক চার পাঁচ শতাংশ

Next Post
বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৬৮ দশমিক চার পাঁচ শতাংশ

রোবট নারী প্রযুক্তি প্রদর্শনীতে দাঁড়িয়ে, পেছনে শিল্পকর্মের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের জায়গা নেওয়ার ইচ্ছা নেই: রোবট আই-ডা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT