চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বহু ভারতীয় যাত্রীসহ আটক বিমানকে মুক্তি দিল ফ্রান্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 25, ডিসেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
একজন বিমান কর্মী যাত্রীদের জন্য সেবা প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবপাচার সন্দেহে প্যারিসের কাছে আটক করা বিমানটি ছেড়ে দেওয়া হলো। ওই বিমানে যাত্রীদের মধ্যে বেশিরভাগই ভারতীয়। রোববার (২৪ ডিসেম্বর) ফ্রান্সের আদালত বিমানটিকে ছেড়ে দেওয়ার রায় দেয়। তারপরেই সোমবার সেটি মুক্তি দেওয়া হয়। বিমানটি ভারতের উদ্দেশে পাড়ি দিচ্ছে কি না, জানা যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চার্টার্ড বিমানটি নিকারাগুয়ার উদ্দেশে রওনা হয়েছিল ৩০৩ জন যাত্রী নিয়ে। যাত্রীদের মধ্যে ১১ শিশু ছিল, যাদের কোনও অভিভাবক ছিল না। সে কারণে ফ্রান্সের প্রশাসনের সন্দেহ হয় বিমানে করে মানবপাচার চলছে। দুবাই থেকে বিমানটি যখন ভাত্রি বিমানবন্দরে জ্বালানি নিতে নামে, তখন সেটিকে আটক করা হয়।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, এ৩৪০ এয়ারবাসের সকল যাত্রীদের দু’দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারপরেই সেটিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার ওই বিমানটি মুক্তির সব প্রক্রিয়া শেষ হচ্ছে। তবে বিমানটি কোথায় যাবে, বিবৃতিতে জানানো হয়নি।

স্থানীয় বার অ্যাসোসিয়েশনের প্রধান ফ্রাঁসোয়া প্রোকিয়োরো সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, বিমানটি ভারতের উদ্দেশে রওনা হবে। যদিও ভারতের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

সংবাদ সংস্থা এএফপি একটি সূত্রের মাধ্যমে জানায়, বিমানের ভারতীয় যাত্রীরা আরব আমিরাতে কাজ করতেন। তারা নিকারাগুয়া হয়ে আমেরিকা বা কানাডায় যাওয়ার চেষ্টা করছিলেন। যে বিমানে তারা যাচ্ছিলেন, সেটি ছিল রোমানিয়ার সংস্থা লেজেন্ড এয়ারলাইনস। এ ঘটনায় অসন্তুষ্ট বিমান সংস্থা। তাদের দাবি, ওই উড়ানে শুধুমাত্র যাতায়াতের ব্যবস্থা করেছিল তারা। মানবপাচার হচ্ছিল কি না, সেই বিষয়ে তাদের কিছু জানা নেই। ওই সংস্থার বিরুদ্ধে ফরাসি সরকার কোনও পদক্ষেপ করলে পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন ওই সংস্থার আইনজীবী।

প্যারিস থেকে ১৫০ কিলোমিটার দূরে ভাত্রিতে অবতরণ করেছিল বিমানটি। সাধারণ কম খরচের বিমানগুলি সেখানে অবতরণ করে। আটক বিমানের যাত্রীদের জন্য সেখানে শৌচালয়, খাবার, গরম পানীয়ের ব্যবস্থা করা হয়।

সংবাদমাধ্যমের দাবি, যাত্রীদের মধ্যে ১০ জন ফ্রান্সে আশ্রয় চেয়েছেন।

Previous Post

যীশুর জন্মস্থান বেথেলহেমে নেই ‘ক্রিসমাস ট্রি এবং আনন্দ’

Next Post

টাঙ্গাইল ও নওগাঁয় নির্বাচনী গণসংযোগে সহিংসতা

Next Post
নির্বাচনী গণসংযোগে সহিংসতার ছবি, ধ্বংসপ্রাপ্ত পোস্টার ও ভাঙচুরের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইল ও নওগাঁয় নির্বাচনী গণসংযোগে সহিংসতা

বিয়ের অনুষ্ঠানে গিটার বাজাচ্ছেন আরহান, পরিবারের সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা আরবাজের বিয়েতে গিটার বাজালেন আরহান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT