চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ফ্রান্সের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:48 পূর্বাহ্ন 16, নভেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
একজন বক্তা সাক্ষাৎকারে ভাষণ দিচ্ছেন, অফিস পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ার বেসামরিক নাগরিকদের ওপর নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ফ্রান্সের একটি আদালত।

রয়টার্স জানিয়েছে, একই অভিযোগে আসাদের ভাই মাহের আল-আসাদ ও সিরিয়ার অন্য দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধেও পরোয়ানা জারি করেছে দেশটি।

২০১৩ সালের আগস্টে সিরিয়ার দোমা শহর ও পূর্ব ঘৌটা জেলায় বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক হামলার অভিযোগ ওঠে আসাদের বিরুদ্ধে। এতে মারা যান এক হাজারেরও বেশি মানুষ। দীর্ঘদিনের তদন্ত শেষে বুধবার ফ্রান্সের আদালত বাশার আল-আসাদ ও অন্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগ এনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

ফ্রান্সে মামলা দায়েরকারী সিরিয়ান সেন্টার ফর মিডিয়া অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন (এসসিএম) এর আইনজীবী এবং প্রতিষ্ঠাতা মাজেন দারভিশ বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে এটাই প্রথম জারি করা কোনো আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা।

যদিও সিরিয়া শুরু থেকেই রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগের কথা অস্বীকার করে আসছে। কিন্তু জাতিসংঘ ও রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার যৌথ এক তদন্তে ২০১৭ সালের এক হামলায় বিষাক্ত নার্ভ এজেন্ট সারিন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

তবে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এবং তথ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য জানায়নি।

Tags: গ্রেপ্তারি পরোয়ানাফ্রান্সবাশার আল-আসাদসিরিয়ার প্রেসিডেন্ট
Previous Post

বাংলাদেশ চতুর্থবারের মত ইউনেস্কোর সদস্য নির্বাচিত

Next Post

অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা সেমির আগে বৃষ্টির হুমকি

Next Post
অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা ক্রিকেটাররা সাক্ষাৎ করছে, বৃষ্টির আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা সেমির আগে বৃষ্টির হুমকি

জো বাইডেন বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে দৃশ্যমান প্রকৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শি জিনপিংকে আবারও 'স্বৈরশাসক' বললেন জো বাইডেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT