চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবলার জিরুদের অবসর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:05 পূর্বাহ্ন 16, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবলার জিরুদি মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের বিশ্বকাপজয়ী খেলোয়াড় অলিভিয়ের জিরুদ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ফরাসিদের ফুটবল ইতিহাসের সর্বাধিক গোলদাতা অবশ্য মেজর লিগ সকারে তার নতুন ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে খেলা চালিয়ে যাবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সোমবার ইনস্টাগ্রামে দেয়া পোস্টে ৩৭ বর্ষী ফুটবলার তার অবসরের কথা জানান। লিখেছেন, আমি যে মুহূর্তটি ভয় পেয়েছিলাম তা এসেছে। ফরাসি দলকে বিদায় জানানোর মুহূর্ত।

গত সপ্তাহে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরেছিল ফ্রান্স। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছিলেন জিরুদ। এটিই তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে রইল।

জাতীয় দলের হয়ে ১৩৭ ম্যাচে ৫৭ গোল করেছিলেন জিরুদ। তিনি ২০১৮ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।

ফ্রান্স, ইংল্যান্ড এবং ইতালির শীর্ষ পেশাদার লীগে ১৮ বছর পর খেলার পর ইউরোপ ছেড়ে মেজর লিগ সকারের একটি ক্লাবে যোগ দিয়েছেন এ ফ্রেঞ্চম্যান। ইন্টার মিলান থেকে লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দিয়েছেন। ২০২৬ সাল পর্যন্ত নতুন ক্লাবের সঙ্গে তার চুক্তি হয়েছে।

২০১২-২০১৮ সাল পর্যন্ত জিরুদ আর্সেনালের হয়ে খেলেন। তারপরে চেলসি এবং মিলানে তিন বছর ছিলেন। ৭১৬টি ক্লাব ম্যাচে তার ঝুলিতে আছে ২৮৫ গোল। চেলসির জার্সিতে ২০২১ সালে জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ। তিনি ২০১২ সালে মন্টপেলিয়ারে খেলার সময় সাথে ফ্রেঞ্চ লিগ এবং ২০২২ সালে ইন্টার মিলানের হয়ে সিরি আ জিতেছিলেন।

Tags: অবসরজিরুদফ্রান্সলিড স্পোর্টস
Previous Post

ছাত্রলীগের হামলায় ৩শ’র বেশি শিক্ষার্থী আহত

Next Post

বিশ্ব গণমাধ্যমে কোটাবিরোধী আন্দোলন ও ছাত্রলীগের সংঘর্ষ

Next Post
ছাত্রলীগের সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা রাস্তায় দাঙ্গা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব গণমাধ্যমে কোটাবিরোধী আন্দোলন ও ছাত্রলীগের সংঘর্ষ

স্পেন ফুটবল দল ইউরো চ্যাম্পিয়নশিপের উদযাপনে বাসে স্লোগান ও পতাকা নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস প্যারেডে লাখো মানুষের উদযাপনে শামিল ইউরো চ্যাম্পিয়ন স্পেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT