চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সের আদালতে হিজাব পরে ফুটবল খেলায় নিষেধাজ্ঞা বহাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:56 অপরাহ্ন 30, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফরাসি পার্কে নারীদের ফুটবল খেলা, সবাই মজা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের সর্বোচ্চ আদালত ম্যাচে মেয়েদের হিজাব পরা অবস্থায় খেলার উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন। বৃহস্পতিবার দেয়া রায়টির প্রেক্ষিতে তৈরি হয়েছে মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করার শঙ্কা। আগামী বছর প্যারিস অলিম্পিকের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর হবে কিনা সেটিও স্পষ্ট নয়।

আদালতের রায় ধর্মনিরপেক্ষতার উপর দেশটির দীর্ঘস্থায়ী বিতর্ককে পুনরুজ্জীবিত করতে পারে। ১৯০৫ সালে ফ্রান্সে গির্জা এবং রাষ্ট্রের বিচ্ছেদ সংক্রান্ত আইন পাশ হয়। আইনটি ফরাসি প্রজাতন্ত্রের একটি নীতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। শতবছর পেরিয়ে গেলেও ধর্ম নিরপেক্ষতা ইস্যুতে ইউরোপের দেশটিতে অস্থিরতা দূর হয়নি।

ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন খেলোয়াড়দের অফিসিয়াল ম্যাচের পাশাপাশি সব প্রতিযোগিতায় হিজাব এবং অন্যান্য ধর্মীয় প্রতীক পরা নিষিদ্ধ করেছে। যদিও এটি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সুপারিশের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কারণ খেলোয়াড়দের হিজাব পরে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার অনুমতি দেয় ফিফা।

সর্বোচ্চ আদালতের রায় নিয়ে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন বলেছে, রায়টি প্রজাতন্ত্রের নাগরিক মূল্যবোধগুলোকে পুনঃনিশ্চিতের সুযোগ দিয়েছে, যা ফুটবলকে ভিত্তি করে এবং সবরকম বৈষম্যের বিরুদ্ধে লড়াই ও লিঙ্গ সমতার প্রচারে প্রতিশ্রুতি দেয়।

আদালত বলেছেন, ক্রীড়া ফেডারেশনগুলো প্রতিযোগিতা এবং ইভেন্টগুলোর সময় খেলোয়াড়দের নিরপেক্ষ পোশাক পরার বাধ্যবাধকতা আরোপ করতে পারবে। যাতে ম্যাচগুলো সুষ্ঠুভাবে চালানো এবং সংঘর্ষ বা সংঘাত রোধ করা যায়। এই বিবেচনায় ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের আরোপিত নিষেধাজ্ঞা যথার্থ এবং সমানুপাতিক।

একইসঙ্গে ফেডারেশনগুলো পোশাক এবং সরঞ্জামের ক্ষেত্রে তাদের ইভেন্টগুলোতে অংশগ্রহণের নিয়ম নির্ধারণে স্বাধীন বলেও আদালত স্মরণ করিয়ে দেন।

পাবলিক প্রসিকিউটরের জমা দেয়া প্রতিবেদনের সুপারিশগুলো অবশ্য আমলে নেননি আদালত। সুপারিশে বলা হয়েছিল, ফেডারেশনের ১ ধারা বাতিল করা উচিৎ। পাবলিক প্রসিকিউটরের যুক্তি ছিল, ফুটবলে ধর্মীয় প্রতীকগুলো বিদ্যমান ছিল এবং খেলোয়াড়রা মাঠে প্রবেশের আগে তা ব্যবহার করেছেন।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড দারমানিন চলতি সপ্তাহে সাক্ষাৎকারে ক্রীড়া প্রতিযোগিতার সময় হিজাব ব্যবহারের বিরোধী বলে জানিয়েছিলেন। তার ভাষ্য ছিল, যখন খেলাধুলা করবেন, তখন ধর্মীয় পোশাক পরবেন না। যখন ফুটবল খেলবেন, তখন আপনার সামনে থাকা ব্যক্তির ধর্ম জানার দরকার নেই।

দেশটির সিনেটররা আগে মসজিদ, বিদ্যালয় এবং স্পোর্টস ক্লাবের তত্ত্বাবধান জোরদার করার জন্য একটি বিল অনুমোদন করেছিলেন। যাতে ফ্রান্সকে উগ্র ইসলামপন্থীদের থেকে রক্ষা করা যায় এবং ফরাসি মূল্যবোধের প্রতি সম্মানের বিষয়টি প্রচার করা যায়।

Tags: নারী ফুটবলফিফাফ্রান্সলিড স্পোর্টসহিজাব
Previous Post

আগুনে পুড়ে মায়ের মৃত্যু, দগ্ধ দুই ছেলে

Next Post

ফ্রান্স জুড়ে বিক্ষোভের আগুন: আটক ৬৬৭, আহত ২৪৯ জন পুলিশ

Next Post
French police officers amid fireworks and chaos during protests in France. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্স জুড়ে বিক্ষোভের আগুন: আটক ৬৬৭, আহত ২৪৯ জন পুলিশ

সদরঘাটে মযূর-৭ লঞ্চে অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও লোকজনের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সদরঘাটে মযূর-৭ লঞ্চে আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT