চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণপিটুনিতে ‘চার ডাকাত’ নিহত

রুমন রেজা by রুমন রেজা
12:31 অপরাহ্ন 18, মার্চ 2024
in - সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A
নিহত ডাকাতদের গণপিটুনির ছবি, গ্রামে ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাচঁপুরের বাগরী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত দলের চার সদস্য নিহত হয়েছে। তাদের মধ্যে দু-জনের লাশ রাতে উদ্ধার করা হয় ও সকালে আরও দুইজনের লাশ উদ্ধার করে।

এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও ২ জনকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।

রোববার (১৭ মার্চ) মধ্যে রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের বাগরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন, আড়াইহাজারের মাহমুদ ও সোনারগাঁয়ের জাকির হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাত একটার দিকে বাগরী গ্রামের বিলে পাড়ে আট থেকে দশ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নেয়। এসময় স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে ছুটে গিয়ে গ্রামবাসীকে খবর দেয়। পরে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দিলে গ্রামবাসী তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এসময় ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ডাকাতদের ধরে গণপিটুনি দিলে তারা ঘটনাস্থলেই মারা যায়। অন্যরা পালিয়ে বিলে ঝাঁপ দেয়। পরে বিল থেকে উঠিয়ে আরও দুই ডাকাত দলের সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সোনারগাঁয়ের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসাইন জানান, রাতে নিহত দু্-জনের মরদেহ উদ্ধার করা হয়। সকালে গ্রামের চর থেকে আরও দু-জনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের মরদেহ নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত ডাকাত দলের সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগরী গ্রামে পুলিশ মোতায়েনের পাশাপাশি নিহতের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় সোমবার সোনারগাঁ থানায় মামলা হবে বলে জানান তিনি।

এখনো চারজনোর মৃত্যুর ঘটনায় এখনো তাদের স্বজন পরিচয় সনাক্ত করতে আসেনি।

Previous Post

শ্রীলঙ্কার ৫ উইকেট তুলে স্বস্তিতে বাংলাদেশ

Next Post

চরমপন্থী দলের সাবেক নেতা আব্দুর রাজ্জাককে গুলি করে হত্যা

Next Post
পাবনা পৌরসভা ভবনের প্রবেশদ্বার ও বাইক পার্কিং এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

চরমপন্থী দলের সাবেক নেতা আব্দুর রাজ্জাককে গুলি করে হত্যা

ক্যাটরিনা ও তার মা একসঙ্গে হাসিমুখে আলিঙ্গন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে শাশুড়ির মন জিতেছেন ক্যাটরিনা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT