চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা ও তার পরিবার সংশ্লিষ্ট চার মহাসড়ক-আট সেতুর নাম পরিবর্তন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:49 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি অংশ চলাচলের জন্য উন্মুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন দেশের চারটি মহাসড়ক ও ৮টি সেতুর নাম পরিবর্তন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. গোলাম জিলানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা-মাওয়া মহাসড়ক এবং মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত জাতীয় মহাসড়কের নাম ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে’ পরিবর্তন করে ‘ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে’ রাখা হয়েছে। একইভাবে, সিলেট জেলার বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন থেকে লালবাগ, সালুটিকর, কোম্পানীগঞ্জ, ভোলাগঞ্জ পর্যন্ত জাতীয় মহাসড়কের নামও পরিবর্তন করে সাধারণ নাম রাখা হয়েছে।

মাদারীপুর সড়ক বিভাগের আওতাধীন মাদারীপুর (মোস্তফাপুর)-ভায়া কাজিরটেক ব্রীজ হয়ে শরীয়তপুর পর্যন্ত ২২২.৭৫ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের নাম ‘শেখ হাসিনা মহাসড়ক’ পরিবর্তন করে ‘কাজিরটেক ব্রীজ-শরীয়তপুর মহাসড়ক’ রাখা হয়েছে।

এছাড়া, চট্টগ্রাম সড়ক বিভাগের বড়তাকিয়া (আবুতোরাব)-মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়কটির নামও ‘শেখ হাসিনা সরণি’ পরিবর্তন করে ‘বড়তাকিয়া (আবুতোরাব)-মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক’ রাখা হয়েছে।

নদী ওপর নির্মিত সেতুগুলোর নামও পরিবর্তন করা হয়েছে। পীরগঞ্জ উপজেলার কাঁচদহঘাটে করতোয়া নদীর উপর নির্মিত ২৭৮৮৮ মিটার পিসি গার্ডার সেতুর নাম ‘ওয়াজেদ মিয়া সেতু’ পরিবর্তন করে ‘কাঁচদহ সেতু’ রাখা হয়েছে। এছাড়া, পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের সোনাতলা নদীর উপর নির্মিত সেতুর নাম ‘শেখ জামাল সেতু’ থেকে পরিবর্তন করে ‘সোনাতলা সেতু’ রাখা হয়েছে।

এর মধ্যে অন্যান্য পরিবর্তনগুলোও রয়েছে, যেমন পিরোজপুর জেলার ইন্দুরকানি সেতুর নাম ‘শহীদ শেখ ফজলুল হক মনি সেতু’ থেকে ‘ইন্দুরকানি সেতু’ এবং নারায়ণগঞ্জের ২য় শীতলক্ষ্যা সেতুর নাম ‘সুলতানা কামাল সেতু’ থেকে ‘ডেমরা সেতু’ করা হয়েছে।

এছাড়া, বরিশাল জেলায় অবস্থিত দপদপিয়া সেতুর নাম ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতু’ থেকে ‘দপদপিয়া সেতু’ রাখা হয়েছে।

Previous Post

রমজান: খেজুরের বাজারে সুখবর

Next Post

সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে পথ চলতে চায় বিএনপি: মির্জা ফখরুল

Next Post
বিএনপি নেতা মির্জা ফখরুল ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে পথ চলতে চায় বিএনপি: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন এর লোগো, বাংলাদেশের জাতীয় পতাকা ও মানচিত্র সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকে লেখার কারণে ১২ সরকারি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, কর্মবিরতির ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT