চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনের জরিমানা, প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 পূর্বাহ্ন 12, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, জনপদ, সিরাজগঞ্জ
A A

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা  করা হয়েছে। একই ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে জিজ্ঞাসাবাদের জন্য উপজেলায় নেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে জেলার রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮৬ নং ভোট কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রায়গঞ্জের সহকারী কমিশনার ভূমি মো. মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে চারজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়।

জরিমানা প্রদানকারিরা হলেন, ব্রহ্মগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নূরনবী এবং কয়ড়া গ্রামের জাহাঙ্গীর আলম, আলী আকবর ও আলম।

এদিকে একই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আবুল খায়ের শেখকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রায়গঞ্জ উপজেলায় নেওয়া হয়েছে। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘুরকা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রায়গঞ্জের সহকারী কমিশনার ভূমি মো. মাসুদ রানা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি বাস্তবায়নে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tags: জরিমানাজাতিয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ভোটকেন্দ্র
Previous Post

ভোট দিয়েছেন ডা. জুবাইদা রহমান

Next Post

ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ

Next Post
ছবি: সংগৃহীত

ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT