চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলতে পারে টানা ৪ দিন ছুটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:13 অপরাহ্ন 20, জুন 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ সরকারের লোগো, কেন্দ্রে বাংলাদেশের মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী আগস্ট মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা চার দিনের ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ আগস্ট বুধবার এ উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.)-এর ছুটি থাকবে। এর পরের দিন ২৭ আগস্ট বৃহস্পতিবার কর্মদিবস হলেও ২৮ আগস্ট শুক্রবার ও ২৯ আগস্ট শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে বৃহস্পতিবার কোনোভাবে ছুটি সমন্বয় করা গেলে চাকরিজীবীরা টানা চার দিনের অবকাশ উপভোগ করতে পারবেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকে। তবে জনসেবামূলক ও জরুরি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান এ ছুটির আওতার বাইরে থাকবে।

বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ ব্যবস্থা, ফায়ার সার্ভিস, টেলিযোগাযোগ, ইন্টারনেট এবং ডাকসেবাসহ জরুরি সেবাগুলো স্বাভাবিকভাবে চালু থাকবে। একই সঙ্গে হাসপাতাল, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট কর্মী, ওষুধ ও জরুরি সরঞ্জাম পরিবহন এবং জরুরি দায়িত্বে নিয়োজিত যানবাহন ও কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করবেন।

এদিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ছুটির দিন খোলা বা বন্ধ থাকবে কি না, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। আর উচ্চ ও নিম্ন আদালতের ছুটি সংক্রান্ত সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত, সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি কাছাকাছি পড়লে অনেক চাকরিজীবী অতিরিক্ত ছুটি নিয়ে দীর্ঘ অবকাশের পরিকল্পনা করেন। এবারও একই ধরনের সুযোগ তৈরি হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আগ্রহ দেখা গেছে। তবে চূড়ান্তভাবে ছুটির বিষয়টি নির্ভর করবে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর চাঁদ দেখার ওপর।

Tags: ছুটিপবিত্র ঈদে মিলাদুন্নবী
Previous Post

প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে: পররাষ্ট্র সচিব

Next Post

রাশিয়ায় নিয়ে সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ, বিপদে ৩০ বাংলাদেশি

Next Post
বাংলাদেশি শ্রমিকরা রাশিয়ায় সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগে মানববন্ধন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ায় নিয়ে সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ, বিপদে ৩০ বাংলাদেশি

তিনজন অভিনেতা একসঙ্গে হাসিমুখে বসে আছেন, সুন্দর সাজে সেজেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে 'ককটেল'-এর রেকর্ড ভাঙলো 'ককটেল ২'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT