চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ উপলক্ষে এলো নতুন গান ‘ফুটবল ফুটবল’

পলাশ চৌধুরী by পলাশ চৌধুরী
10:18 অপরাহ্ন 10, জুন 2026
in বিনোদন
A A
নতুন ফুটবল গানের প্রচার অনুষ্ঠানে দুই শিল্পী ও সংগীতকার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ফুটব‌লের ঢে‌উ সারা পৃ‌থিবী‌তেই লে‌গে‌ছে। এ‌ ঢেউ থে‌কে কেউ দূরে থাক‌তে পা‌রেন‌নি দে‌শের মিউজিক ইন্ডাস্ট্রির খ‌্যা‌তিমান সুরকার ও সংগীত পরিচালক আরমান খান।

প্রায় চৌদ্দ বছর পর তার লেখা ও সুর করা নতুন গান ‘ফুটবল ফুটবল’ মুক্তি পেল বুধবার (১০ জুন)। অবশ‌্য, এই বির‌তি‌তে নিজের তৈরি অধিকাংশ গান তিনি নিজেই গেয়েছেন।

গানটি নিয়ে আরমান খান বলেন, বিশ্বকাপ ফুটবল মা‌নেই বিশ্বব‌্যাপী আনন্দ! ফুটবলপ্রেমীর জন্য দীর্ঘ অপেক্ষার সমা‌প্তি। গানের ভেতর দি‌য়েস আমিও যুক্ত রইলাম ফুটবল ইতিহা‌সের সা‌থে।

গানে কণ্ঠ দিয়েছেন বিজয় ব্যান্ডের প্রধান ভোকাল বিজয় মামুন। গানটির কথা ও সুর করেছেন আরমান খান। বিশ্বকাপ ফুটবলের আবহে তৈরি ‘ফুটবল ফুটবল’ গানটির পৃষ্ঠপোষক ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। সংগীতার ব্যানারে প্রকাশিত গানটি নিয়ে ইতিমধ্যেই ফুটবলপ্রেমী ও সংগীতপ্রেমীদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

পা‌রিবা‌রিক প‌রিচ‌য়ে আরমান খান বাংলাদেশের কিংবদন্তী সুরকার ও সংগীত পরিচালক আলম খানের ছেলে ও পপসম্রাট আজম খা‌নের ভা‌তিজা। চাকরিসূ‌ত্রে আরমান খান শ্রীমঙ্গ‌লে গ্র‌্যান্ড সুলতা‌ন টি রি‌সো‌র্ট এন্ড গল‌ফ্-এর মহাব‌্যবস্থাপক ‌হি‌সে‌বে কাজ কর‌ছেন। গত বছর রিসোর্ট কর্তৃপক্ষ একটি স্টুডিও চালু করেছে তাদের প্রতিষ্ঠানে।‌ সেখানে চাকরির পাশাপাশি অবসরে সময় দিচ্ছেন গা‌নে, গান তৈ‌রি‌তে।

তার ক‌্যা‌রিয়া‌রে নব্বইয়ের দশকের শেষভাগ এবং দুই হাজার দশকের শুরুতে বাংলা ব্যান্ড ও আধুনিক গানের জগতে দ্রুত পরিচিত হয়ে ওঠেন আরমান খান। প্রমিথিউস ব্যান্ডের বিপ্লবের কণ্ঠে ‘চান্দের বাতির কসম দিয়া’, আর্ক ব্যান্ডের হাসানের গাওয়া ‘শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত’ ও ‘লাল বন্ধু নীল বন্ধু’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের সুর ও সংগীতায়োজন তার।

২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে মাত্র তিন বছরে তিনি প্রায় ২৩টি অডিও অ্যালবামের কাজ সম্পন্ন করেন। শুধু গা‌নেই থেমে থাকেননি তিনি, নাটকের আবহসংগীতেও গড়ে তু‌লেন নিজস্ব পরিচিতি।

নাট্যকার আবদুল্লাহ আল-মামুনের লেখা, বাংলাদেশের প্রথম দৈনিক ধারাবাহিক নাটক ‘জোয়ার ভাটা’র মাধ্যমে শুরু হয় নাটকের আবহ সংগীতের যাত্রা। তি‌নি ক্যারিয়ারে প্রায় ১ হাজার ২০০ নাটকের আবহসংগীত তৈ‌রি করেছেন তিনি।

Tags: আরমানফিফা বিশ্বকাপ-২০২৬ফুটবলবিজয়বিশ্বকাপবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোবিশ্বকাপ-২০২৬সেমিলিড ২০২৬
Previous Post

চীনের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনের গল্প

Next Post

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

Next Post
সংসদে বাজেট হেল্পডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

বিশ্বকাপের খেলায় একজন ফুটবল গোলরক্ষক, প্রস্তুত অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT