চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটকে বড় ব্যবধানে হারালো তামিমের বরিশাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:16 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
তামিমের বরিশাল দলের খেলোয়াড়রা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পয়েন্ট টেবিলের নিচের দিক থেকে দুইয়ে অবস্থান সিলেট স্ট্রাইকার্সের। আসরে ম্যাচ জিতেছে কেবল তিনটি। নিজেদের দশম ম্যাচে এসেও পরাজয়ের বৃত্ত কাটিয়ে উঠতে পারেনি সুরমাপাড়ের দলটি। মুশফিকুর রহিমের ফিফটি ও কাইল মায়ার্সের অলরাউন্ড নৈপুন্যে ফরচুন বরিশালের কাছে হেরেছে ১৮ রানে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে ৮ উইকেটে ১৬৫ রানে থামে সিলেটের ইনিংস।

এ নিয়ে ১০ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে নিজেদের অবস্থান শক্ত করেছে বরিশাল। সমান ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ছয়ে সিলেট। তাদের নিচে কেবল দুর্দান্ত ঢাকা। ১১ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা।

সবার আগে প্লে-অফ নিশ্চত করেছে রংপুর রাইডার্স। ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের শীর্ষে। একম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১০ পয়েন্ট নিয়ে চারে খুলনা। আর ১০ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে পাঁচে অবস্থান চট্টগ্রামের।

বরিশালের হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মুশফিকুর রহিম ও কাইল মায়ার্স। তিনটি করে চার ও ছক্কায় ৩২ বলে ৫২ রান করেন মুশফিক। ৩১ বলে ৪৮ রান করেন মায়ার্স। তার ইনিংসেও ছিল তিনটি করে চার ও ছক্কার মার।

এছাড়া তামিম ইকবাল ১৯, আহমেদ শেহজাদ ১৭, মেহেদী হাসান মিরাজ ১৫ ও মাহমুদউল্লাহ রিয়াদ ১২ রান করেন।

সিলেটের হয়ে তানজিম হাসান সাকিব নেন তিন উইকেট। হ্যারি টেক্টর ও শফিকুল ইসলাম নেন একটি করে।

রানতাড়ায় নেমে শূন্য রানেই দুই টপঅর্ডারকে হারায় সিলেট। ইনিংসের প্রথম ওভারে ফিরে যান হ্যারি টেক্টর ও নাজমুল হোসেন শান্ত। ৪০ রানের মধ্যে আরও চার ব্যাটারকে হারায় তারা। ব্যর্থ হয়ে ফিরে যান জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, অ্যাঞ্জেলো পেরেরা ও রায়ান বার্ল।

সপ্তম উইকেটে আরিফুল হককে নিয়ে ১০৮ রানের জুটি গড়েন বেনি হাওয়েল। ৩১ বলে ৫৭ রান করে আরিফুল ফিরে যান। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও চারটি ছক্কার মার। ইনিংসের শেষ ওভারে হাওয়েলকে ফেরান সাইফউদ্দীন। পাঁচটি চার ও দুই ছক্কায় ৩২ বলে ৫৩ রান করেন ইংলিশ অলরাউন্ডার।

বরিশালের হয়ে মায়ার্স নেন তিন উইকেট। সাইফউদ্দীন, ম্যককয়, কেশব মহারাজ ও মেহেদী হাসান মিরাজ নেন একটি করে উইকেট।

Tags: ফরচুন বরিশালবিপিএল-২০২৪মুশফিকলিড স্পোর্টসসিলেট স্ট্রাইকার্স
Previous Post

বিয়ের আনুষ্ঠানিকতা বাদ দিয়ে অসহায় ২ শতাধিক মানুষকে খাওয়ালেন নবদম্পতি

Next Post

চাপ ছাড়াই পানি ও গ্যাস বের হওয়া টিউবওয়েল দেখতে মানুষের ভিড়

Next Post
চাপ ছাড়াই পানি ও গ্যাস বের হওয়া টিউবওয়েল দেখতে মানুষের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

চাপ ছাড়াই পানি ও গ্যাস বের হওয়া টিউবওয়েল দেখতে মানুষের ভিড়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিশ্বনেতারা, নিরাপত্তা সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রীর কর্মমুখর দিন, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT