চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা সংকটজনক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:36 অপরাহ্ন 30, জুলাই 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বুদ্ধদেব ভট্টাচার্য্য, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী, চোখে চশমা, মুখে শান্ত হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা নিয়ে উডল্যান্ডস হাসপাতালের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং দ্রুত সুস্থ করে তুলতে যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে সার্বিকভাবে তার শারীরিক অবস্থা এখনও সংকটজনক।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বুদ্ধদেব বাবু স্থিতিশীল আছেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। কেউ ডাকলে পশ্চিমবঙ্গের সাবেক এই মুখ্যমন্ত্রী সাড়াও দিচ্ছেন। আকার-ইঙ্গিতের মাধ্যমে উত্তর দেওয়ারও চেষ্টা করছেন। সংকটজনক হলেও কিছু ভালো লক্ষণও দেখা দিয়েছে। এখন আগামী ৪৮ ঘণ্টা কেমন থাকেন, সেদিকে কড়া নজর রেখেছেন চিকিৎসকরা।

চিকিৎসক কৌশিক চট্টোপাধ্যায় জানান, অবস্থা স্থিতিশীল হওয়ার জন্য ২৪ ঘণ্টা থেকে ৩৬ ঘণ্টা অপেক্ষা করা হচ্ছে। তারপর প্রয়োজন বুঝে সিটিস্ক্যান করা হবে।

তিনি আরও জানিয়েছেন, বুদ্ধদেববাবুকে নিয়ে এখনও উদ্বেগ আছে। ভেন্টিলেশন থেকে বের করে আনার পরও লড়াইটা জারি থাকবে। আপাতত তার সংক্রমণ কমে কিনা, বাইরে থেকে অক্সিজেনের প্রয়োজনীয়তা কতটা, সেটা আগামিকাল বা পরশুর মধ্যে বোঝা যাবে। সেইমতো ভেন্টিলেশন থেকে বের করে আনার চেষ্টা করা হবে।

তিনি বলেন, তার ফুসফুসের অবস্থা অত্যন্ত খারাপ। তবে হৃদপিণ্ড ভালো আছে।

Tags: বুদ্ধদেব ভট্টাচার্যমুখ্যমন্ত্রী
Previous Post

থ্রেডস এবং টুইটারের মিল-অমিল

Next Post

মৃত্যুর চার বছর পর সুবীর নন্দীর নতুন গান

Next Post
দুটি তরুণ অভিনেতা ও একজন প্রবীণ অভিনেতার ছবি, নাটকের দৃশ্য ও পোর্ট্রেট।. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুর চার বছর পর সুবীর নন্দীর নতুন গান

বাংলাদেশের রাজনৈতিক নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ নির্বাচন: অক্টোবরে তফসিল ঘোষণা, ডিসেম্বরে ভোটগ্রহণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT