চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝড়ে ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
7:51 অপরাহ্ন 28, মে 2024
in জনপদ, দিনাজপুর
A A
মোড়ঘাট থানার প্রধান প্রবেশদ্বার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে ঝড়ে ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে আরেকটি গাছের খণ্ডিত অংশ মাথায় পড়ে মঞ্জুরুল ইসলাম (৬৫) নামের সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

আজ ২৮ মে মঙ্গলবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হিলি-ঘোড়াঘাট সড়কের বিশ্বনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মঞ্জুরুল ইসলাম ওই এলাকার আব্দুল আলিমের ছেলে। মঞ্জুরুল ঘোড়াঘাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ ঘটনা নিশ্চিত করে জানান, এটি মর্মান্তিক দুর্ঘটনা। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সোমবার রাতে ঝড়বৃষ্টি চলাকালে হিলি-ঘোড়াঘাট সড়কের পাশে থাকা একটি ইউক্যালিপটাস গাছের মোটা অংশ ভেঙে বিদ্যুৎ সরবরাহ লাইনের ওপরে পড়ে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রাণীগঞ্জ সাব জোনাল অফিসের কর্মীরা এসে স্থানীয়দের সহযোগিতায় বিদ্যুৎ সরবরাহ লাইনের ওপর থেকে গাছের ভাঙা অংশ সরানোর চেষ্টা করেন। সেখানে বিদ্যুৎ বিভাগের কর্মীদের সহযোগিতা করছিলেন মঞ্জুরুল।

এসময় ভাঙা গাছের অংশটি তার মাথার ওপরে পড়ে এবং তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Previous Post

বেনজীরকে দুদকে তলব

Next Post

খসড়া সংশোধনী থেকে ভেপিংপণ্য নিষিদ্ধের প্রস্তাবের বিরোধিতা করে বৈঠক

Next Post
বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা পলিসি আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খসড়া সংশোধনী থেকে ভেপিংপণ্য নিষিদ্ধের প্রস্তাবের বিরোধিতা করে বৈঠক

প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার, এলাকায় শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

তালাবন্ধ ঘরে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT