চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিনি বন্দী নির্যাতনের ভিডিও ফাঁস, ইসরায়েলের আইনজীবী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 পূর্বাহ্ন 04, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরায়েলি আইনজীবী, পেশাদার মহিলা, পিস্তল সহ, জাতীয় পতাকার পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি সেনাদের হাতে ফিলিস্তিনি এক বন্দীকে নির্যাতনের ভিডিও ফাঁসের ঘটনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক মিলিটারি অ্যাডভোকেট জেনারেল মেজর জেনারেল ইয়িফাত টোমার–ইরুশালমিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভিডিও ফাঁসের দায় স্বীকার করে গত সপ্তাহে পদত্যাগ করেন টোমার–ইরুশালমি। তবে পরিস্থিতি নাটকীয় মোড় নেয়—তিনি নিখোঁজ আছেন বলে দাবি করে ইসরায়েলি কর্তৃপক্ষ। পরে তেল আবিবের উত্তরের একটি সৈকতে ঘণ্টাব্যাপী তল্লাশির পর পুলিশ তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে এবং পরে হেফাজতে নেয়।

রোববার জেরুজালেমের সুপ্রিম কোর্টের বাইরে চারজন অভিযুক্ত সৈন্য কালো মুখোশ পরে সংবাদ সম্মেলনে হাজির হন। এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পক্ষপাতদুষ্ট মামলা বলে দাবি করেন তাদের আইনজীবীরা। পরদিন, সোমবার জানা যায়, ভিডিওতে নির্যাতনের শিকার ওই ফিলিস্তিনি বন্দীকে ২০২৪ সালের অক্টোবরে হামাসের সঙ্গে বন্দী বিনিময়ের অংশ হিসেবে গাজায় ফেরত পাঠানো হয়েছিল।

ভিডিও ফাঁসের ঘটনায় গত সপ্তাহে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ। তদন্ত চলাকালে জেনারেল টোমার–ইরুশালমিকে সাময়িকভাবে ছুটিতে পাঠানো হয়। তবে শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দেন, তিনি আর পদে ফিরতে পারবেন না। এরপরই তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে টোমার–ইরুশালমি লিখেছেন, আমার অধীনস্থ ইউনিট থেকে গণমাধ্যমে কোনো তথ্য ফাঁস হয়ে থাকলে, তার সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি। সেনাবাহিনীর আইন বিভাগকে ঘিরে মিথ্যা প্রচারণা প্রতিহত করার উদ্দেশ্যে আমি কিছু উপকরণ প্রকাশের অনুমোদন দিয়েছিলাম।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের আগস্টে, যখন একটি ইসরায়েলি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দক্ষিণ ইসরায়েলের স্ডে টাইমান সামরিক ঘাঁটিতে রিজার্ভ সৈন্যরা এক ফিলিস্তিনি বন্দীকে আলাদা করে নিয়ে যায়। এরপর তারা দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যবহৃত ঢাল দিয়ে চারপাশ ঘিরে রাখে এবং ওই বন্দিকে নির্মমভাবে মারধর ও ধারালো বস্তু দিয়ে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে।

গুরুতর আহত অবস্থায় ওই বন্দীকে চিকিৎসা দেওয়া হয়। পরে ঘটনাটিতে জড়িত পাঁচ রিজার্ভ সৈন্যের বিরুদ্ধে ‘গুরুতর নির্যাতন ও শারীরিক ক্ষতি সাধনের’ অভিযোগে মামলা দায়ের করা হয়। তবে তারা অভিযোগ অস্বীকার করেছে এবং তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

Tags: ইসরায়েলফিলিস্তিন
Previous Post

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নেতৃত্বে নাসীরুদ্দীন-তাসনিম

Next Post

বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশের সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্টের ভবন, শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশের সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ

মেসি ও রোনালদো ফুটবল মাঠে একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি আমার চেয়ে ভালো? আমি একমত নই: রোনালদো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT