চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিক্সিং-কাণ্ডে প্রোটিয়া বোলারের ৬ বছরের জেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:37 অপরাহ্ন 14, জুন 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
জনসমাগমের মধ্যে দক্ষিণ আফ্রিকার পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাম স্লাম টি-টুয়েন্টি টুর্নামেন্টের ২০১৫ আসরে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ৬ বছরের কারাদণ্ড হয়েছে সাউথ আফ্রিকার পেসার পুমেলেলা মাতশিকওয়ের। শাস্তির পাঁচ বছর স্থগিতদণ্ড পেয়েছেন ৩৭ বর্ষী পেসার। মঙ্গলবার মামলার রায় দিয়েছেন সাউথ আফ্রিকার একটি আদালত।

মাতশিকওয়ের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ এটাই প্রথম নয়। ২০১৬ সালে সাউথ আফ্রিকা ক্রিকেটের (সিএসএ) এন্টি করাপশন ইউনিট ছয় ক্রিকেটারকে একসাথে নিষিদ্ধ করেছিল। তাদের মধ্যেও ছিলেন পুমেলেলা। সেবার দশ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন।

মূলত আইসিসির কোড অব কন্ডাক্টের চারটি ধারা অমান্য করায় শাস্তি পেয়েছেন পুমেলেলা। সেগুলো হল- র‍্যাম স্লামে এক বা একাধিক ম্যাচ পাতানো, প্রচুর অর্থ আদানপ্রদান, বোর্ডের এন্টি করাপশন ইউনিটের কাছে অর্থ লেনদেনের যথাযথ হিসেব দিতে ব্যর্থ হওয়া এবং ফিক্সিংয়ের প্রস্তাবের বিস্তারিত তথ্য না দেয়া।

গোলাম বদির পর প্রোটিয়াদের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ফিক্সিং ঘটনায় কারাদণ্ড পেলেন পুমেলেলা। ২০১৯ সালে একই অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছিলেন বদি। ২০১৬ সালে নিষেধাজ্ঞা পাওয়া অন্য ক্রিকেটাররা হলেন থামি সোলেকিলে, জিন সাইমস, এথি বালাতি ও আলভিরো পিটারসেন।

প্রোটিয়া জার্সিতে নামা না হলেও প্রথম শ্রেণির ভালো পরিসংখ্যান আছে মাতশিকওয়ের। ৭৭ ম্যাচে নিয়েছেন ১৭৮ উইকেট। ২০০৯-২০১৬ সালের মধ্যে ২৪টি টি-টুয়েন্টি খেলেছেন ডানহাতি পেসার। লিস্ট-এ ক্রিকেটে তার নামের পাশে আছে ৫৭টি ম্যাচ।

Tags: আইসিসিপ্রোটিয়াফিক্সিংলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

করোনায় কোনো মৃত্যু না থাকলেও আক্রান্ত বেড়েছে

Next Post

টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ইয়াসির

Next Post
বাংলাদেশের ফুটবল খেলোয়াড় অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ইয়াসির

বিদ্যুৎ সংযোগ

জ্বালানি তেলের দাম বাড়ানোর ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT