চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরখাস্ত হওয়ার পরে গাড়িতে সাবেক রুশ মন্ত্রীর আত্মহত্যা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:56 পূর্বাহ্ন 08, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রুশ ও বাংলাদেশি নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়ার সাবেক পরিবহন মন্ত্রী রোমান স্তারোভয়োৎ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। সোমবার মস্কোর উপশহর এলাকা ওদিনৎসোভোতে একটি গাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় তাকে।

সোমবার (৭ জুলাই) সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুতিন সোমবার (৭ জুলাই) সকালে একটি ডিক্রি জারি করে স্তারোভয়োতকে বরখাস্ত করেন। ক্রেমলিনের সরকারি ওয়েবসাইটে তার বরখাস্তের ঘোষণা প্রকাশিত হয়। তার ডেপুটি আন্দ্রেই নিকিতিনকে ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গণমাধ্যমকে বলেন, আস্থার অভাব থেকে এটি হয়েছে, এমন নয়। তবে তিনি আর কোনো ব্যাখ্যা দেননি।

রাশিয়ার তদন্ত কমিটি জানায়, মস্কোর উপশহর ওদিনৎসোভোতে একটি গাড়ির ভেতরে স্তারোভয়োতের মরদেহ পাওয়া গেছে। তার শরীরে গুলির ক্ষত ছিল। কমিটি জানিয়েছে, তার মৃত্যুর ঘটনা তদন্তাধীন, তবে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

২০২৪ সালের মে মাসে মন্ত্রী হওয়ার আগে স্তারোভয়োৎ দক্ষিণ রাশিয়ার কুরস্ক অঞ্চলের গভর্নর ছিলেন। যদিও তিনি ইউক্রেনের হঠাৎ হামলার আগেই পদত্যাগ করেছিলেন, তবুও ওই অঞ্চলের নিরাপত্তা ঘাটতির জন্য আংশিকভাবে তাকেই দায়ী করা হচ্ছিল।

রাশিয়ার বিভিন্ন গণমাধ্যমে সোমবার জানানো হয়েছে, কুরস্ক অঞ্চলে প্রতিরক্ষা দুর্গ নির্মাণের জন্য বরাদ্দকৃত তহবিলের দুর্নীতির মামলায় স্তারোভয়োতের বিরুদ্ধে তদন্ত চলছিল। রাশিয়ান সংবাদপত্র কমার্স্যান্ট জানিয়েছে, তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং তিনি স্টারোভয়োৎ গ্রেপ্তারের মুখোমুখি হচ্ছেন। এই একই মামলায় স্তারোভয়োতের সাবেক ডেপুটি, আলেক্সেই স্মিরনভ, এপ্রিল মাসে গ্রেপ্তার হন।

সোমবার পরিবহন মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা, ৪২ বছর বয়সী আন্দ্রে কর্নেইচুক, মৃত্যুবরণ করেন। তিনি ফেডারেল এজেন্সি ফর রেল ট্রান্সপোর্টে কর্মরত ছিলেন। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের জানিয়েছে, কর্নেইচুক তার কর্মস্থলে মৃত্যুবরণ করেন এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর কারণ ছিল “তীব্র হৃদযন্ত্রের ব্যর্থতা।” তবে এই দুটি মৃত্যুর মধ্যে কোনো সংযোগের প্রমাণ এখনো পাওয়া যায়নি।

Tags: আত্মহত্যাপুতিনবরখাস্ত
Previous Post

চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল-যুবদলের ৪ জন কারাগারে

Next Post

‘৩৫ শতাংশ শুল্ক চুড়ান্ত সিদ্ধান্ত নয়, আলোচনা চলমান’

Next Post
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস

'৩৫ শতাংশ শুল্ক চুড়ান্ত সিদ্ধান্ত নয়, আলোচনা চলমান'

পুকুরে জমজ দুই শিশুর লাশ উদ্ধার, পরিবারের সদস্যরা শোকাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

পুকুরে মিললো জমজ দুই শিশুর লাশ, পুলিশ হেফাজতে বাবা-মা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT