চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক সাংসদ চৌধুরী খুরশিদ আলম মারা গেছেন

মহিউদ্দিন মুরাদ by মহিউদ্দিন মুরাদ
2:36 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2023
in জনপদ, লক্ষ্মীপুর
A A
সাবেক সাংসদ চৌধুরী খুরশিদ আলমের ছবি, কালো পাঞ্জাবি পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুর-২ আসন থেকে দু’বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য চৌধুরী খুরশিদ আলম মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

শনিবার (৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন।

তিনি স্ত্রী, এক পুত্র, তিন মেয়ে মেয়ে নাত-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন শুভানুধ্যয়ী রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আজ রবিবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর লক্ষ্মীপুর জেলা শহরে অবস্থিত পৈত্রিক ভিটা মদিন উল্যা হাউজিং এ পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

চৌধুরী খুরশিদ আলম এরশাদ সরকারের সময় ১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত একনাগাড়ে দু’বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। একই সাথে ১৯৮৮ থেকে ১৯৯০ পর্যন্ত লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

এর আগে ১৯৭৩ সালের ২১ অক্টোবর থেকে ১৯৭৪ সালের ৫মার্চ পর্যন্ত তিনি লক্ষ্মীপুর (সরকারি) সাবেক বেসরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি শিক্ষা, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

১৯৪০ সালে সদর উপজেলার শাকচর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন তিনি। তার পিতা ছিলেন তৎকালীন লক্ষ্মীপুরের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মদিন উল্যা চৌধুরী প্রকাশ বটু চৌধুরী।

চৌধুরী খুরশিদ আলমের মৃত্যুতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জাতীয় সাবেক সংসদ সদস্য ও জাপা চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা মো. নোমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান গভীর শোক প্রকাশ করেছেন।

Previous Post

চবি শাটল ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে

Next Post

বিসিবি সভাপতির সঙ্গে ঢাকায় ফিরলেন সাকিব-মুশফিক

Next Post
বাংলাদেশের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবি সভাপতির সঙ্গে ঢাকায় ফিরলেন সাকিব-মুশফিক

অর্থ পাচার মামলার সন্দেহভাজন ব্যক্তি পুলিশের সঙ্গে escort হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থ পাচারের অভিযোগে ১১ হাজার বছর কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT