চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:53 পূর্বাহ্ন 29, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এক সাক্ষাৎকারে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ নেতা নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ (২৯ সেপ্টেম্বর) সোমবার সকাল ৮টা ১০ মিনিটে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

নূরুল মজিদের ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে পিতার মৃত্যুর খবর জানিয়ে লিখেছেন, আমার বাবা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।

গত ২৭ সেপ্টেম্বর বিকেলে কারাগারে অসুস্থ হয়ে পড়লে নূরুল মজিদকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় এবং ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়, যেখানে আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করে র‍্যাব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট নরসিংদীর মাধবদীতে ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। ওই ঘটনার পর আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি শেখ হাসিনার সরকারের সময় শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

Tags: নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন
Previous Post

শারদীয় দুর্গোৎসবে মহাসপ্তমী আজ

Next Post

এশিয়া কাপ জিতে ৮১৩ শতাংশ বেশি প্রাইজমানি পাচ্ছে সূর্যকুমারের ভারত

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুত, প্রস্তুতি নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ জিতে ৮১৩ শতাংশ বেশি প্রাইজমানি পাচ্ছে সূর্যকুমারের ভারত

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভারত ক্রিকেটকে অসম্মান করেছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT