চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:11 অপরাহ্ন 30, আগস্ট 2026
in বাংলাদেশ
A A
প্রয়াত সাবেক আইজিপি এনামুল হকের কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এনামুল হক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

রোববার (৩০ অগাস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ সদর দপ্তর এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, বাদ জোহর রাজধানীর রাজারবাগে এনামুল হকের জানাজা অনুষ্ঠিত হবে।

এনামুল হক ১৯৯১ সালের অক্টোবর থেকে ১৯৯২ সালের জুলাই পর্যন্ত পুলিশের মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি আইন কমিশনের সদস্য ছিলেন।

কর্মজীবনে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

লেখক অনামিকা হক লিলি ছিলেন এনামুল হকের সহধর্মিণী। এ দম্পতির এক কন্যা ও দুই পুত্রসন্তান রয়েছে।

রাজশাহীর গোদাগাড়ীর সন্তান এনামুল হকের ভাতিজা রেহান আসিফ আসাদ বর্তমানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

এনামুল হকের ভাই ব্যারিস্টার আমিনুল হক ২০০১ সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার আরেক ভাই এবং আসাদুজ্জামানের বাবা আসাদুজ্জামান বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন।

Tags: মৃত্যুসাবেক আইজিপি
Previous Post

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

Next Post

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

Next Post
অভিনেত্রী তিশার গাড়ি দুর্ঘটনা, দুর্ঘটনার সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

নজরুলের স্মৃতি ও প্রিয়াংকা গোপের বিশেষ গান. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT