চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাগারে সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:30 অপরাহ্ন 21, অক্টোবর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অফিসে প্রবেশের সময় একজন পুরুষ ব্যক্তি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি অবশেষে কারাগারে গেছেন। লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে বেআইনি অর্থ নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তিনি পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে এই প্রথমবারের মতো কোনো ফরাসি সাবেক রাষ্ট্রপ্রধান কারাবন্দী হলেন।

আজ (২১ অক্টোবর) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ৭০ বছর বয়সী সারকোজি সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে প্যারিসের দক্ষিণে মঁপর্নাস এলাকার কুখ্যাত লা সঁতে কারাগারে প্রবেশ করেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে একাকী সেলে রাখা হয়েছে যেখানে রয়েছে একটি বিছানা টয়লেট ছোট টেলিভিশন ডেস্ক এবং শাওয়ারের ব্যবস্থা।

কারাগারে যাওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, আমার কোনো সন্দেহ নেই সত্যের জয় একদিন হবেই কিন্তু তার জন্য যে মূল্য দিতে হচ্ছে তা ভীষণ বেদনাদায়ক। আজ সকালে তারা কোনো সাবেক প্রেসিডেন্টকে নয় নির্দোষ মানুষকে বন্দী করছে। আমার জন্য দুঃখ করবেন না আমার স্ত্রী ও সন্তানরা আমার পাশে আছেন। তবে আজ ফ্রান্সের জন্য আমি গভীর দুঃখ অনুভব করছি কারণ এটি প্রতিহিংসাপরায়ণ একটি সিদ্ধান্ত।

সারকোজির ছেলেরা লুই ও পিয়ের সামাজিক মাধ্যমে তার সমর্থনে আহ্বান জানান। তার প্যারিসের ভিলার সামনে সমর্থকদের ভিড় জমে।সারকোজি জানিয়েছেন, তিনি কোনো বিশেষ সুবিধা চান না তবে নিরাপত্তাজনিত কারণে তাকে জেলের আলাদা অংশে রাখা হয়েছে। যেখানে সাধারণত মাদক চোরাচালান বা সন্ত্রাসবাদে দণ্ডিত কয়েদিদের রাখা হয়। প্রতিদিন তাকে এক ঘণ্টার ব্যায়ামের সুযোগ দেওয়া হবে।

সারকোজি সবসময়ই অভিযোগ অস্বীকার করে আসছেন তার দাবি ২০০৭ সালের নির্বাচনে লিবিয়া থেকে কোনো অর্থ তিনি পাননি। তবে তদন্তে প্রমাণ মেলে যে, তার দুই ঘনিষ্ঠ সহযোগী ব্রিস হোর্তেফো ও ক্লোদ গ্যুয়াঁ গাদ্দাফির গোয়েন্দাপ্রধানের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছিলেন। এই বৈঠকের আয়োজন করেন ফ্রাঙ্কো লেবানিজ মধ্যস্থতাকারী জিয়াদ তাকেদ্দিন, যিনি সারকোজির রায় ঘোষণার আগেই লেবাননে মারা যান।

রায়ের আগের সপ্তাহে তিনি বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এলিসি প্রাসাদে দেখা করেন। পরে ম্যাক্রোঁ বলেন, মানবিক দিক থেকে এটি স্বাভাবিক আমি আমার এক পূর্বসূরির সাথে দেখা করেছি।

Tags: কারাগার
Previous Post

পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলের পর ১৬তেও ডাক পেলেন রোনালদোর ছেলে

Next Post

বিমানবন্দরের ইমপোর্ট কুরিয়ার সার্ভিসের অফিস থেকে আগুনের সূত্রপাত বলছে সিভিল এভিয়েশন কর্তপক্ষ

Next Post
বিমানবন্দরের আগুনের সূত্রপাত সিভিল এভিয়েশন কর্মকর্তার বিবৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরের ইমপোর্ট কুরিয়ার সার্ভিসের অফিস থেকে আগুনের সূত্রপাত বলছে সিভিল এভিয়েশন কর্তপক্ষ

পারফেক্ট ওয়াইফ সিনেমার মূল চরিত্রের ছবি, চারজন অভিনেতা ও অভিনেত্রীসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটিতে গিয়াস উদ্দিন সেলিমের ‘পারফেক্ট ওয়াইফ’!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT