চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগারে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:56 পূর্বাহ্ন 25, জুলাই 2025
in আদালত
A A
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগারে যাওয়ার সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যাত্রাবাড়ী থানার যুবদল নেতা আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন সিএমএম আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালত এ আদেশ দেন।

আজ বৃহস্পতিবার রাতে এবিএম খায়রুল হককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। আদালতে তার পক্ষে কোন জামিনের আবেদন করেনি কেউ। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডেরও কোন আবেদন ছিল না। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানির পর কড়া পুলিশ পাহারায় খায়রুল হককে কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই যাত্রাবাড়ী থানাধীন কাজলা পুলিশ বক্সের সামনে গুলিবিদ্ধ হন আব্দুল কাইয়ূম আহাদ। পরে যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসান তার দুই পায়ে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলে সে মারা যায়। এ ঘটনায় চলতি বছরের ৬ জুলাই নিহতের বাবা আলাউদ্দিন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় এবিএম খায়রুল হককে ৪৪ নং আসামি করা হয়।

এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেওয়া এই সমালোচিত সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হককে বৃহস্পতিবার সকালে ধানমন্ডির একটি বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Tags: এবিএম খায়রুল হকপ্রধান বিচারপতিহত্যা মামলা
Previous Post

পার্বত্য চট্টগ্রাম কি অপরাধীদের পুনর্বাসন কেন্দ্র?

Next Post

সমস্যা সমাধান না হওয়ায় উদ্বেগ জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি

Next Post
পল্লী বিদ্যুৎ সমিতির লোগো, রুরাল ইলেকট্রিসিটি অ্যাসোসিয়েশনের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

সমস্যা সমাধান না হওয়ায় উদ্বেগ জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি

শেরপুরে পানির চাপে ধসে গেছে বাঁধ, লোকজন দেখছেন ক্ষতিগ্রস্ত এলাকা।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে পানির চাপে হঠাৎ ধসে গেল বাঁধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT