চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইডেন প্রশাসনের সাবেক অ্যাটর্নির লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:17 অপরাহ্ন 23, মার্চ 2025
in আন্তর্জাতিক
A A
অভিনেত্রী বা বক্তা একটি কক্ষে বক্তব্য দিচ্ছেন, পেছনে বোর্ড ও ডেস্ক দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভার্জিনিয়ায় বাইডেন প্রশাসনের সাবেক মার্কিন আইনজীবী জেসিকা আবেরের (৪৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনও তার মৃত্যুর কারণ উদঘাটন করা যায়নি বলে জানিয়েছে আলেকজান্দ্রিয়া পুলিশ বিভাগ।

রোববার (২৩ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২২ মার্চ) পুলিশ তার লাশ উদ্ধার করে।

গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আলেকজান্দ্রিয়া পুলিশ বিভাগ (এপিডি) আবেরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। পুলিশ জানায়, শনিবার সকালে তারা একজন ‘অচেতন মহিলা’ সম্পর্কে একটি ফোন পায়। এরপর ঘটনাস্থলে গিয়ে তারা এই আইনজীবীকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

এপিডি তাদের বিবৃতিতে জানায়, তার মৃত্যু নিয়ে তদন্ত চলছে। ভার্জিনিয়ার প্রধান মেডিকেল পরীক্ষকের কার্যালয় তার মৃত্যুর কারণ খুঁজে বের করবে।

উল্লেখ্য, ৪৩ বছর বয়সী জেসিকা আবের ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় জেলায় আইনজীবী হিসেবে কাজ করেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে নিয়োগ দেন। তবে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণ করার দিন অর্থাৎ ২০ জানুয়ারী তিনি পদত্যাগ করেন।

পদত্যাগপত্রে আবের বলেন, একজন মার্কিন আইনজীবী হিসেবে কাজ করা অত্যন্ত সম্মানের বিষয়। আমি সিনেটর মার্ক ওয়ার্নার এবং টিম কেইন এবং প্রেসিডেন্ট জো বাইডেনকে এই অফিসের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেয়ার জন্য গভীরভাবে কৃতজ্ঞ।

মার্কিন বিচারবিভাগ থেকে নিজের পদ ছাড়ার মাত্র দুই মাস পরে তাকে এভাবে মৃত অবস্থায় পাওয়া গেল। আবেরের উত্তরসূরী মার্কিন অ্যাটর্নি এরিক এস. সিবার্ট বলেন, শনিবার আবেরের মৃত্যুর খবর শুনে তিনি ভেঙে পড়েন।

Tags: বাইডেন প্রশাসন
Previous Post

সংবিধান সংস্কারে ৭১ ও ২৪’কে এক কাতারে আনতে একমত নয় বিএনপি

Next Post

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন হাতে এসেছে: চিফ প্রসিকিউটর

Next Post
চিফ প্রসিকিউটর আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন উপস্থাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন হাতে এসেছে: চিফ প্রসিকিউটর

শাকিব খানকে নকল করে ভারতীয় সংবাদ মাধ্যমে সালমান খান সমালোচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খানকে নকল, ভারতীয় সংবাদ মাধ্যমে সালমান খানের সমালোচনা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT