চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জামিল, সম্পাদক মাহিন

আল-মামুন আশিক by আল-মামুন আশিক
7:35 অপরাহ্ন 08, মার্চ 2024
in শিক্ষা
A A
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জামিল ও সম্পাদক মাহিন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে প্রতিদিনের সংবাদ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জুবায়ের জামিলকে সভাপতি ও জাগো নিউজের প্রতিবেদক মনির হোসেন মাহিনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার ৮ মার্চ বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সৈয়দ সাকিব (বাংলাভিশন) ও আসাদুল্লাহ গালিব (প্রতিদিনের বাংলা), যুগ্ম-সাধারণ সম্পাদক নুর আলম নেহাল (রাজটাইমস), কোষাধ্যক্ষ আশিকুল ইসলাম ধ্রুব (দৈনিক ইত্তেফাক), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ হোসেন মিশন (দৈনিক মানবজমিন/দ্যা ডেইলি ক্যাম্পাস), প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের জিসান (ঢাকা পোস্ট), দপ্তর সম্পাদক মিরাজ আহম্মেদ আফ্রিদি (দৈনিক আমাদের নতুন সময়), ক্রীড়া সম্পাদক এম. শামীম (দৈনিক মানবকণ্ঠ)।

এতে কার্যনির্বাহী সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন ফারজানা খানম সারথি (পিবিএ নিউজ এজেন্সি), আল মাহমুদ বিজয় (দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস) ও সাবিনা ইয়াসমিন (যমুনা প্রতিদিন)। ফলাফল ঘোষণার সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হক, অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে ও সদ্য বিদায়ী সভাপতি কামরুল হাসান অভি।

নতুন কমিটি ঘোষণা হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ছাত্রদলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন।

Tags: গঠননতুন কমিটিপ্রেসক্লাবরাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

বিশ্বকাপে ভালো করতে দেশে ভালো উইকেটে খেলা চান হাথুরুসিংহে

Next Post

বাংলাদেশের ফুটবলাররা দাপট দেখিয়েও পাচ্ছে ‘ভয়’

Next Post
বাংলাদেশ ফুটবল দলের কোচ ও খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ফুটবলাররা দাপট দেখিয়েও পাচ্ছে ‘ভয়’

মিনি স্কুল হ্যান্ডবল উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ও দর্শকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ বছর পর আলোর মুখ দেখল মিনি স্কুল হ্যান্ডবল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT