চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনে ঘটনায় তদন্ত কমিটি গঠন

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
9:29 পূর্বাহ্ন 22, মে 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভবনের উচ্চতা ও আধুনিক স্থাপত্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলে এক আবাসিক শিক্ষার্থীকে তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনাটি তদন্ত করে অতিদ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রোববার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এর সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে এক আবাসিক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের একটি সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। ঘটনাটি অতিদ্রুত তদন্তপূর্বক প্রতিবেদন প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলামকে তদন্ত কমিটির আহবায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহানাজ পারভীনকে সদস্য করা হয়।

এ বিষয়ে অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ বলেন, আজ চিঠি পেয়েছি। কমিটির সদস্যরা আগামীকাল সভায় বসবো, আমরা দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেবো। তদন্তে বিলম্ব করা হবেনা।

এর আগে গত মঙ্গলবার (১৬ মে) রাত ৯ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ১২০৩ নম্বর কক্ষে চারুকলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফসা বিনতে নূরকে তিন ঘণ্টা কক্ষে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

Tags: ছাত্রী নির্যাতনজগন্নাথ বিশ্ববিদ্যালয়তদন্ত কমিটি
Previous Post

আইপিএল: প্লে-অফে কে কার প্রতিপক্ষ

Next Post

বাখমুত রাশিয়ার দখলে নেই: জেলেনস্কি

Next Post
জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট, পেছনে ইউক্রেনের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাখমুত রাশিয়ার দখলে নেই: জেলেনস্কি

কানাডায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীকে হত‍্যার হুমকির প্রতিবাদে কানাডায় প্রতিবাদ সভা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT