চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্র আন্দোলনের সময়কার মানবতাবিরোধী অপরাধ তদন্তে ইবিতে কমিটি গঠন

সাদিয়া আফরিন অমিন্তা by সাদিয়া আফরিন অমিন্তা
10:54 অপরাহ্ন 01, অক্টোবর 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
ইসলামিক বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বড় লাল রঙের গাছের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের তদন্তে কমিটি গঠন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্তের সহায়তায় এই কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক ইনচার্জ ড. আমানুর আমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নূরুন নাহারকে আহ্বায়ক এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ রেজিস্ট্রার মো. সাহেদ হাসানকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন, অধ্যাপক ড. মো. আব্দুস শহীদ মিয়া, অধ্যাপক ড. মুহা. কামরুজ্জামান, অধ্যাপক ড. মো. লুৎফর রহমান এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওহাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী এবং দলীয় ক্যাডারের হাতে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের তদন্তকাজে সহায়তার জন্য তথ্য-উপাত্ত চেয়ে পাঠিয়েছে তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এই বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে উল্লেখিত সময়ের মধ্যে সংঘটিত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করার জন্য ভাইস চ্যান্সেলর এই কমিটি গঠন করেছেন।

আরও বলা হয়, কমিটিকে তথ্য-উপাত্ত সংগ্রহপূর্বক প্রতিবেদন প্রস্তুত করে আগামী ৮ অক্টোবরের মধ্যে ভাইস চ্যান্সেলরের কাছে জমা দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

Tags: ইবিছাত্র আন্দোলন
Previous Post

সাংবাদিক সীমান্ত খোকনের মৃত্যুতে ডিএমপি কমিশনারের শোক

Next Post

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

Next Post
রাতের আকাশে চাঁদ উঠেছে, শহরের আলো ঝলমল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

চ্যানেল আই এর লোগো, নীল পঞ্চভূজাকৃতি ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরাঞ্চলের বন্যার্তদের পাশে দাঁড়াতে ছাত্রশিবিরের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT