চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসাধীন রোগীদের জন্য ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:54 পূর্বাহ্ন 02, মার্চ 2024
in বাংলাদেশ
A A
অগ্নিদগ্ধ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বেইলি রোডে আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১১ রোগীর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় ১৭ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছে কর্তৃপক্ষ।

শনিবার ২ মার্চ সকাল ১১টায় স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেনের সভাপতিত্বে জরুরি বৈঠকের মাধ্যমে ১৭ সদস্যের একটি বোর্ড গঠন করা হয়।

বৈঠক শেষে অধ্যাপক ডা. সামন্ত লাল সেন জানান, চিকিৎসাধীন ১১ রোগীর মধ্যে ছয়জনের কিছুটা উন্নতি হওয়ায় তাদের বাসায় নিয়ে যেতে পারবেন স্বজনরা। তবে অন্য পাঁচজন এখনও শঙ্কামুক্ত না। তাদের সার্বিক চিকিৎসায় ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীদের অবস্থা সার্বক্ষণিক পর্যালোচনা করছেন তিনি নিজেও। এছাড়া আহত রোগীদের সমস্ত খরচ সরকার বহন করছে।

উল্লেখ্য, বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনে গত বৃহস্পতিবার রাতের আগুনে ৪৬ জনের মৃত্যু হয়েছে। ১০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তারা কেউ ‘শঙ্কামুক্ত’ নন। জীবিত উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে।

আগুনের ভয়াবহতা ও মৃত্যুর পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন শুক্রবার বলেন, ভবনটিতে কোনো অগ্নিনিরাপত্তার ব্যবস্থা ছিল না। ঝুঁকিপূর্ণ জানিয়ে তিনবার চিঠি দেওয়া হয়েছিল; কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অন্যদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জানায়, ভবনটিতে রেস্তোরাঁ বা পণ্য বিক্রয়কেন্দ্র প্রতিষ্ঠার কোনো অনুমোদন ছিল না।

Tags: বেইলি রোডবেইলি রোডে আগুন
Previous Post

মাস্তুল ফাউন্ডেশন আয়োজন করছে যাকাত কনফারেন্স

Next Post

ত্রাণের জন্য জড়ো হয়ে লাশ হলেন শতাধিক গাজাবাসী

Next Post
গাজাবাসীর লাশের পাশে ত্রাণ কার্যক্রম চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রাণের জন্য জড়ো হয়ে লাশ হলেন শতাধিক গাজাবাসী

বেইলি রোডে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বেইলি রোডে আগুনের ঘটনায় মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT