চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবতাবিরোধী অপরাধ: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:34 অপরাহ্ন 10, মে 2026
in - সেমি লিড, আদালত
A A
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বহির্মুখী দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ৮ জুন এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ ধার্য করা হয়েছে।

রোববার (১০ মে) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ছবি: সংগৃহীত

মামলার ২৮ আসামির মধ্যে নানক, তাপসসহ ২৪ জন পলাতক। গ্রেপ্তার আছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা নাইমুর রহমানসহ চারজন। তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পাঠ করেন বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

তিনি বলেন, এই মামলার ২৮ আসামির অব্যাহতির যে আবেদন করা হয়েছিল, তা খারিজ করা হলো। পাশাপাশি এই আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলো। মামলার আসামিদের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় হত্যাসহ তিনটি অভিযোগ তুলে ধরেন বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

এজলাসের কাঠগড়ায় থাকা এই মামলার চার আসামির কাছে বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী প্রশ্ন করেন, তারা অভিযোগ স্বীকার করেন কি না। এর জবাবে গ্রেপ্তার চার আসামি বলেন, তারা নির্দোষ। তারা ন্যায়বিচার চান।

Tags: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালজাহাঙ্গীর কবির নানকজুলাই গণ-অভ্যুত্থানঢাকা দক্ষিণ সিটি করপোরেশনমানবতাবিরোধী অপরাধমামলাশেখ ফজলে নূর তাপসসাবেক মন্ত্রীসাবেক মেয়র
Previous Post

উপজেলা-পৌরসভায় এনসিপি’র ১০০ প্রার্থীর নাম ঘোষণা

Next Post

কাঁদতে কাঁদতে ফারিণ বললেন, ‘মায়ের মৃত্যুর আগে আমার মৃত্যু হোক’

Next Post
দুজন নারী হাসিমুখে বসে ছবি, বাংলার খবরের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কাঁদতে কাঁদতে ফারিণ বললেন, ‘মায়ের মৃত্যুর আগে আমার মৃত্যু হোক’

স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিচ্ছেন পুলিশ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT