চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরে জুলাই-আগস্টের ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:01 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, অপরাধ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর এলাকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী কালাম আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লা, মাইনুল ইসলাম নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

প্রসিকিউশন জানিয়েছে, ২০২৪ সালের জুলাই ও আগস্টে মিরপুর এলাকায় ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অভিযোগের ওপর শুনানি হতে পারে।

নিয়ম অনুযায়ী, শুনানির পর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

পাশাপাশি পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে। পলাতক এবং অন্য মামলায় কারাগারে থাকা আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে সাজাপ্রাপ্ত শেখ হাসিনার বিরুদ্ধে করা আপিলের শুনানির উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, ছুটি শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করবে প্রসিকিউশন।

Tags: জুলাই গণঅভ্যুত্থানমানবতাবিরোধী অপরাধসুপ্রিম কোর্ট
Previous Post

অনলাইন প্রতারণা শনাক্তে নতুন সেবা চালু করেছে ট্রুকলার

Next Post

ম্যাচের মাঝেও হরেক কায়দায় ইসরায়েলের প্রতি প্রতিবাদ আয়ারল্যান্ডের

Next Post

ম্যাচের মাঝেও হরেক কায়দায় ইসরায়েলের প্রতি প্রতিবাদ আয়ারল্যান্ডের

ছবি: সংগৃহীত।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্কুল শিক্ষক নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT