চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু ও পরিবেশ ক্যাটাগরিতে এসডিজি অ্যাওয়ার্ডস বিজয়ী ‘বনায়ন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:26 অপরাহ্ন 28, মে 2023
in পরিবেশ
A A
বনায়ন প্রকল্পের জন্য এসডিজি অ্যাওয়ার্ডস গ্রহণ করছেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণের মাধ্যমে ইতিবাচক প্রভাব রাখার জন্য এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৩ -এ জলবায়ু ও পরিবেশ বিভাগে সম্মানজনক এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জন করেছে ‘বনায়ন’। বনায়নের মাধ্যমে দেশের বেসরকারি খাতে সর্ববৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলের ওয়াটার গার্ডেনে সম্প্রতি অনুষ্ঠিত অ্যাওয়ার্ড প্রোগ্রামে ১১টি বিজয়ী ও ১৩টি সম্মানসূচক উল্লেখসহ বিভিন্ন বিভাগে মোট ২৪টি উদ্যোগকে স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানে বনায়নের পক্ষে পুরস্কার গ্রহণ করেন জনাব গোলাম মঈন উদ্দীন। এ সময় তার সাথে বনায়নের প্রতিনিধি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব হোর্হে লুইস মাসেদো, জনাব আহমেদ রায়হান আহসান উল্লাহ এবং জনাব সাজ্জাদ হোসেন।

সরকারের বন অধিদপ্তরের ব্যাপক পরিসরে বৃক্ষরোপণের আহ্বানে সাড়া দিয়ে ১৯৮০ সালে যাত্রা শুরু করে ‘বনায়ন প্রকল্প’। সরকারের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজিএস) অর্জনে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এ প্রকল্প। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের বৃক্ষ আচ্ছাদিত মোট ভূমির পরিমান ২৫ শতাংশে উন্নীত করার মাধ্যমে এসডিজি ১৩ (জলবায়ু কার্যক্রম) ও এসডিজি ১৫ (স্থলজ জীবন) লক্ষ্য অর্জনে সরকারকে সহায়তা করছে বনায়ন প্রকল্প।

প্রতিবছর বনায়ন প্রকল্পের মাধ্যমে ৫০ লাখ ফল, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। দেশের ২২টি জেলায় এ উদ্যোগের আওতায় কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এখন পর্যন্ত বিনামূল্যে ৪৫টির বেশি বিভিন্ন প্রজাতির ১২ কোটি চারা বিতরণ করা হয়েছে। বিগত বছরগুলোতে ফলপ্রসূ সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বনায়ন দেশজুড়ে বেশ কয়েকটি ইমপ্যাক্ট জোন তৈরি করেছে।

বনায়নের উল্লেখযোগ্য কিছু প্রকল্পের মধ্যে রয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কুষ্টিয়া বাইপাস রোড, যমুনা সেতুসহ আরও বেশ কিছু উল্লেখযোগ্য স্থানে সবুজায়ন। বনায়ন প্রকল্প এখন পর্যন্ত পাঁচবার সম্মানজনক প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার এবং একবার প্রধান উপদেষ্টার পুরস্কার পেয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক স্বীকৃতিও অর্জন করেছে এ উদ্যোগ, যার মধ্যে রয়েছে গ্রিন লিডারশিপের জন্য এন্টারপ্রাইজ এশিয়া থেকে ‘এশিয়া রেসপন্সিবল অন্টারপ্রনারশিপ অ্যাওয়ার্ড’ এবং ‘বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২১।’

Tags: বনায়ন
Previous Post

মেটার ১০ হাজার কর্মীর শেষ ব্যাচ চাকরি হারাচ্ছে চলতি সপ্তাহে

Next Post

লতার সেঞ্চুরিতে খেলাঘরের বিশাল জয়

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেটাররা ব্যাটিং ও উইকেটের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

লতার সেঞ্চুরিতে খেলাঘরের বিশাল জয়

চ্যানেল আই অনলাইন সংবাদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়ংকর হয়ে ওঠা ডেঙ্গুর চিকিৎসায় যে পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT