চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে, হাতে পায়ে ধরছে: কৃষিমন্ত্রী

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
4:23 অপরাহ্ন 17, মার্চ 2023
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল, রাজনীতি
A A
কৃষিমন্ত্রী বিএনপি বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে, হাতে পায়ে ধরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি বিদেশিদের কাছে বারবার ধর্না দিচ্ছে, তাদের হাতে পায়ে ধরছে। বিদেশিদের কাছে কাকুতি মিনতি করে বিএনপি সফল হবে না। সংবিধানের বাইরে আমাদের কিছুই করার নেই। কোন বিদেশী শক্তি আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে, সেটা আমরা কোনভাবেই মেনে নেব না ।

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজ মাঠে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, একসময় স্বচ্ছ ব্যালট বাক্স ছিল না, সেটা আমরা করেছি। বিএনপির আমলে ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার ছিল, সেটি আমরা দূর করেছি। বিদেশিদের এরকম কোন পরামর্শ ও প্রযুক্তি যদি থাকে যার মাধ্যমে নির্বাচনকে আরো স্বচ্ছ ও সুন্দর করা যাবে, তাহলে তা আমরা বিবেচনায় নেবো।

মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে বিএনপি না আসলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে। কোন ধর্মভিত্তিক দলের সাথে আওয়ামী লীগ একই প্ল্যাটফর্ম গঠন করবে না। তবে ধর্মভিত্তিক দলগুলো আওয়ামী লীগের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করতে পারে, যোগ দিতে পারে।

ফ্রি মেডিকেল ক্যাম্পে বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকার ৬০ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রায় ১০০ জনের মেডিকেল টিম সকাল ৯ টা থেকে সারাদিন চিকিৎসা সেবা দিবে। ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি ফ্রি মেডিসিনও দেয়া হচ্ছে। প্রায় ৫ হাজারেরও বেশি রোগী এই চিকিৎসা সেবা গ্রহণ করছেন।

অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমেদ ফরিদ, সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জরুল ইসলাম তপন উপস্থিত ছিলেন।

Tags: আওয়ামী লীগটাঙ্গাইল
Previous Post

হাথুরুর বিশ্বকাপ ভাবনায় আছেন মাহমুদউল্লাহ

Next Post

জাতির পিতার জন্মদিনে জাতির পক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Next Post
জাতির পিতার জন্মদিনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতার জন্মদিনে জাতির পক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

শকুন সংরক্ষণে নিরাপদ ওষুধের ব্যবহার বাড়ানোর পরামর্শ. Channel i News - চ্যানেল আই নিউজ

শকুন সংরক্ষণে নিরাপদ ওষুধের ব্যবহার বাড়ানোর পরামর্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT