চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদির মায়ের জন্য পররাষ্ট্রমন্ত্রীর ১০০টি লাল গোলাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:12 অপরাহ্ন 18, জুন 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বহু লাল গোলাপের ফুলের তোড়া, শুভ জন্মদিনের শুভেচ্ছা সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির শততম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

বাসস জানায়, যৌথ পরামর্শ কমিশন (জেসিসি)’র বৈঠকে যোগ দিতে নয়াদিল্লীতে সফররত মোমেন ভারতীয় প্রধানমন্ত্রীর মাকে ১০০টি লাল গোলাপের তোড়া পাঠিয়ে আগামী দিনগুলোতে তার সুস্বাস্থ্য কামনা করেন।

বাংলাদেশ হাই কমিশনের এক জ্যেষ্ঠ কূটনীতিক বাসসকে বলেন, নয়াদিল্লীস্থ বাংলাদেশ মিশন হীরাবেন মোদিকে শুভ জন্মদিন জানিয়ে কূটনৈতিক চ্যানেল (এমইএ)’র মাধ্যমে ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবনে গোলাপের তোড়াটি পাঠিয়েছে।

মোমেন আজ বাংলাদেশ ও ভারতের মধ্যে জেসিসি’র ৭ম দফা বৈঠকে যোগ দিতে ভারত পৌঁছেছেন। বৈঠকটি আগামীকাল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর সভায় যৌথভাবে সভাপতিত্ব করবেন।

বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, জ্বালানি, পানি সম্পদ, উন্নয়ন অংশীদারিত্ব এবং আঞ্চলিক ও বহুমুখী ইস্যুগুলোসহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে যাচ্ছে।

তিন দিনের ভারত সফরের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মোমেন আজ সন্ধ্যায় নয়া দিল্লীস্থ বাংলাদেশ হাই কমিশন ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) এর যৌথ আয়োজনে ‘ইন্টার‌্যাক্টিভ বিজনেস মিটিং’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগদান করবেন।

Tags: ড. এ. কে. আব্দুল মোমেনহীরাবেন মোদি
Previous Post

‘নগদ’-এর মাধ্যমে উপবৃত্তি পাবেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষার্থীরা

Next Post

বন্যার্তদের পাশে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া অন্য দলের কেউ নেই: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী বন্যার্তদের জন্য সরকারের সহায়তা ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার্তদের পাশে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া অন্য দলের কেউ নেই: তথ্যমন্ত্রী

বন্যার্তরা কষ্টে আছে, তাদের পাশে দাঁড়াবো: অনন্ত জলিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT