চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচার বহির্ভূত হত্যা ও গুম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:49 অপরাহ্ন 08, অক্টোবর 2022
in - সেমি লিড, জনপদ, বাংলাদেশ, সিলেট
A A
পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী  ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকার দেশে বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড ঘটায় না। দেশে গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

মন্ত্রী আজ শনিবার দুপুরে সিলেট সদর উপজেলার সাহেব বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার চায় না দেশে কেউ গুম হোক। বিচার বহির্ভূত হত্যার শিকার হোক।
সব দেশেই খুন-গুমের ঘটনা ঘটে, এর জন্য সরকার দায়ী না। বরং যারা খুন-গুমের ঘটনা ঘটায় তাদের শাস্তি দিতে সরকার সর্বদা সচেষ্ট থাকে।

এ ধরণের কোনো ঘটনা ঘটলে শেখ হাসিনা সরকার দায়ীদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেবে বলেও জানান মন্ত্রী।

ড. মোমেন বলেন, হঠাৎ কোন একটা ঘটনা ঘটলে আমাদের মিডিয়া এটা নিয়ে হইচই শুরু করে। বিদেশে বিচার বহির্ভূত হত্যার ঘটনা অসংখ্য ঘটে। আমাদের মিডিয়া এটা নিয়ে সরব হয় না। বিদেশিদের কাছে যায় আমাদের নিজেদের সমস্যা বলতে। এটা ঠিক নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহেবেরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজের গভার্নিং বডির সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খাঁন, সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহেবের বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য মো. ইকলাল আহমদ।

সহকারী শিক্ষক আব্দুল বাছিত ও সেলিম উদ্দিনের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক, সাহেবেরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দেবেন্দ্র কুমার সিংহ ও সহকারী প্রধান শিক্ষক মো. হারুন-অর রশিদ।

পরে মন্ত্রী সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচের আগে  খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিলেটে আরও ৩টি স্টেডিয়াম তৈরির জন্য প্রস্তাবনা সরকারের কাছে পাঠানো হয়েছে। একইসাথে সিলেটে বেদখল হওয়া পুকুরগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

মন্ত্রী বলেন, সিলেট একসময় মাঠ ও পুকুরের নগরী ছিল। এখন মাঠ ও পুকুরগুলো বেদখল হয়ে গেছে। এগুলো উদ্ধারে কয়েকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।

মেয়েদের খেলা নিয়ে এক প্রশ্নের জবাবে ড. এ কে আব্দুল মোমেন বলেন, সিলেটের মানুষ কিছুটা রক্ষণশীল। তারপরও এখানের স্থানীয়রা মেয়েদের খেলা নিয়ে উৎসাহ দিয়ে থাকেন। আগামীতে সিলেট থেকে ভালো ভালো খেলোয়াড় উঠে আসবে বলেও তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

Tags: অপপ্রচারপররাষ্ট্রমন্ত্রী
Previous Post

বর্জ্য ব্যবস্থাপনায় উদ্ভাবনী ও কার্যকর সমাধান খোঁজার তাগিদ

Next Post

নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষ-বিপক্ষের বিভাজন দূর হোক

Next Post
বাংলাদেশের নির্বাচন বোর্ডের লোগো, ভোটের প্রতীক ও বাংলাদেশ লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষ-বিপক্ষের বিভাজন দূর হোক

ঢাবির উচ্চশিক্ষা গবেষণায় বিশিষ্টজনদের পরামর্শ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবির উচ্চশিক্ষা গবেষণায় আরো গুরুত্ব দিতে বিশিষ্টজনদের পরামর্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT