চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-বেইজিং-ইসলামাবাদ জোট গঠন: নাকচ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:38 পূর্বাহ্ন 27, জুন 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
পররাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ, চীন এবং পাকিস্তানের মধ্যে কোনো জোট গঠন হয়নি। তিন দেশের মধ্যে সাম্প্রতিক বৈঠকটি রাজনৈতিক নয় বরং একটি অনানুষ্ঠানিক সরকারি পর্যায়ের আলোচনা ছিল।

গত ১৯ জুন চীনের কুনমিংয়ে ত্রিপক্ষীয় বৈঠক সম্পর্কে মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা কোনও জোট গঠন করছি না।”

হোসেন আরও বলেন, “এটি সরকারি পর্যায়ের একটি বৈঠক ছিল, রাজনৈতিক পর্যায়ে নয়” যেখানে “কোনও জোট গঠনের কোনও বিষয় ছিল না”।

ভারতকে পাশ কাটিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই বৈঠক করা হয়েছে কিনা জানতে চাইলে হোসেন বলেন, “এটি অবশ্যই কোনও তৃতীয় পক্ষকে লক্ষ্য করে অনুষ্ঠিত হয়নি। আমি আপনাদেরক তা আশ্বস্ত করতে পারি”।

এর আগে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কুনমিংয়ে নবম চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনী এবং ষষ্ঠ চীন-দক্ষিণ এশিয়া সহযোগিতা ফোরামের অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের প্রতিনিধিরা একটি “অনানুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠক” করেছেন।

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকীর সাথে বৈঠকে ঢাকার প্রতিনিধিত্ব করেছেন প্রাক্তন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিক।

চীন ও পাকিস্তান এ বৈঠকের বিষয়ে পৃথক বিবৃতি জারি করেছে, যেখানে বেইজিং জানিয়েছে যে, তিনটি দেশ “ত্রিপক্ষীয় সহযোগিতার উপর ব্যাপক আলোচনা” করেছে এবং “সুপ্রতিবেশীসুলভতা, পারস্পরিক বিশ্বাস, সমতা, উন্মুক্ততা, অন্তর্ভুক্তি এবং অভিন্ন উন্নয়নের” ভিত্তিতে এগিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে।

ইসলামাবাদ এই বৈঠককে “বাংলাদেশ-চীন-পাকিস্তান ত্রিপক্ষীয় প্রক্রিয়ার সূচনা বৈঠক” হিসাবে বর্ণনা করেছে।

ঢাকা এই ধরনের কোন কিছু প্রত্যাখ্যান করেছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, “কোনও কিছু অস্বীকার করার দরকার নেই।” তিনি জোর দিয়ে বলেছেন যে, এটি “বড় কিছু নয় এবং কাঠামোগত কিছু নয়”।

উপদেষ্টা আরও বলেন, “ভারত যদি বাংলাদেশ, ভারত এবং নেপালের মধ্যে এমন একটি বৈঠক করতে চায়, তাহলে ঢাকা পরের দিনও বৈঠক ‘করতে’ আগ্রহী থাকবে।” ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক বর্তমানে “পুনর্বিন্যাস”-এর একটি পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, “ভারতের সাথে সম্পর্ক এখন ‘পুনর্বিন্যাস’-এর পর্যায়ে রয়েছে এবং ঢাকার পক্ষ থেকে সেই লক্ষ্যে সদিচ্ছার কোনও অভাব নেই।”

পুনর্বিন্যাস বলতে তিনি কী বোঝাতে চেয়েছিলেন জানতে চাইলে তিনি বলেন, “দেখুন, আসুন আমরা সত্যটি স্বীকার করি। ভারত এবং পূর্ববর্তী সরকারের মধ্যে যে গভীর সম্পর্কের পর্যায় ছিল এবং ভারত যে ধরনের সম্পর্ক স্থাপন করেছিল, আমাদের সাথে বর্তমান সম্পর্ক সেই ধরনের নয়।”

কুনমিং বৈঠকে, তিন পক্ষ অবকাঠামো, সংযোগ, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্যসেবা, কৃষি, সমুদ্র ইস্যু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, দুর্যোগ প্রস্তুতি এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে ত্রিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে।

ঢাকার তথ্য অনুসারে, প্রতিনিধিদলগুলি উন্মুক্ততা, অন্তর্ভুক্তি, সুপ্রতিবেশীসুলভ আচরণ এবং পরস্পরের জন্য লাভজনক পদ্ধতির ভিত্তিতে সহযোগিতা চালিয়ে যেতে সম্মত হয়েছে।

Tags: ইসলামাবাদচীনঢাকাপাকিস্তানবাংলাদেশবেইজিং
Previous Post

রিজার্ভ আবার ৩০ বিলিয়ন ডলার ছাড়ালো

Next Post

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম ভারতীয় শুভাংশু শুক্লা

Next Post
প্রথম ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা মহাকাশে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম ভারতীয় শুভাংশু শুক্লা

বৃষ্টির মধ্যে মানুষজন চলাচল করছে, ঝড়ের পূর্বাভাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT