চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়াতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:31 অপরাহ্ন 23, জুন 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়ানোর আহ্বান জানান. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে চলমান আইনি কার্যক্রমের অর্থায়নে সহায়তা এবং কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের মানবিক সহায়তা বৃদ্ধির জন্য ওআইসিভুক্ত দেশসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (২৩ জুন) ঢাকায় প্রাপ্ত এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, তুরস্কের ইস্তাম্বুলে রোববার ওআইসি পররাষ্ট্র মন্ত্রীদের ৫১তম সম্মেলনে রোহিঙ্গাদের ওপর মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতার বিষয়ে ওআইসি অ্যাডহক মিনিস্টিরিয়াল কমিটির বিশেষ সেশনে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, অপর্যাপ্ত তহবিলের কারণে কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের মানবিক সহায়তা আশঙ্কাজনকভাবে কমছে। ২০২৪ সালের জন্য জাতিসংঘের প্রাক্কলিত প্রয়োজনীয় তহবিলের মাত্র ৬৮ শতাংশ পাওয়া গেছে। তহবিল সংকটের কারণে গত ৩ জুন থেকে ইউনিসেফ শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে । ডব্লিউএফপি খাদ্য রেশন কমিয়েছে। এ বছরের সেপ্টেম্বরের মধ্যে তহবিল না পাওয়া গেলে তা আরো কমবে।

এছাড়া, গাম্বিয়া কর্তৃক আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা পরিচালনায় প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের জন্য ওআইসি সদস্য দেশসমূহের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এক্ষেত্রে আমাদের পূর্ণ সংহতি, সমর্থন ও সহযোগিতা গাম্বিয়ার প্রয়োজন হবে। আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত হলে মিয়ানমারে ফিরে যাওয়ার ক্ষেত্রে রোহিঙ্গাদের আস্থা বাড়বে বলে জানান তিনি।

উপদেষ্টা বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত ১৩ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ অসাধারণ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতা ও অস্থিতিশীলতার কারণে ২০২৩ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত আরো এক লাখ ১৮ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। যা বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ এবং স্থানীয় জনগণের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে। আমরা ক্রমবর্ধমান মানবিক, উন্নয়নমূলক এবং নিরাপত্তা সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবেলা করছি।

তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ তার সামর্থ্যের অধিক ভূমিকা পালন করেছে। এখন আমরা ওআইসি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দিকে তাকিয়ে আছি; যেন তারা তাদের নৈতিক ও আইনগত দায়িত্ব পালন করে। নির্যাতিত মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের প্রতি মুসলিম উম্মাহর সংহতি একটি নৈতিক দায়িত্ব ও ঐতিহাসিক অপরিহার্যতা।

এছাড়া সম্মেলনের সাইডলাইনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেল্লাত্তি, আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামভ, আলজেরিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ আতাফ এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী খালিফা বিন শাহিন আল মারার সাথে পৃথক বৈঠক করেন।

Tags: ওআইসিতৌহিদ হোসেনপররাষ্ট্র উপদেষ্টারোহিঙ্গা
Previous Post

ঢাকায় মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ

Next Post

বিইউপিতে ৩ দিনের ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্ট

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের ক্যারিয়ার ও এডুকেশন ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিইউপিতে ৩ দিনের ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্ট

চ্যানেল আই অনলাইন সংবাদে সাবেক সিইসি নুরুল হুদার ৪ দিনের রিমান্ডের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সিইসি নুরুল হুদার ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT