চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপে ৪ হাজার কর্মী ছাঁটাই করবে ফোর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:31 অপরাহ্ন 22, নভেম্বর 2024
in আন্তর্জাতিক
A A
ফোর্ডের কারখানায় শ্রমিকরা উৎপাদন লাইনে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী বিদ্যুতচালিত গাড়ির চাহিদা কমায় এবং চীনে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে ফোর্ড।

সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে আগামী তিন বছরে এ অটো জায়ান্ট প্রায় চার হাজার কর্মীকে চাকরি থেকে বাদ দেবে। যা অঞ্চলটির মোট জনশক্তির প্রায় ১৪ শতাংশ। ২০২৭ সালের শেষ নাগাদ একাধিক ধাপে এ ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন হবে।

মার্কিন কোম্পানিটি জানিয়েছে, এ সিদ্ধান্তে মূলত জার্মানি ও যুক্তরাজ্যের কর্মীদের ওপর এর প্রভাব বেশি পড়বে। মার্কিন কোম্পানিটি জানিয়েছে, এ সিদ্ধান্তে মূলত জার্মানি ও যুক্তরাজ্যের কর্মীরা প্রভাবিত হবেন। ২০২৭ সালের শেষ নাগাদ একাধিক ধাপে এ ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন হবে।

ফোর্ড বলেছে, ‘বিশ্বব্যাপী গাড়ি শিল্প একটি রূপান্তরকালীন সময় অতিক্রম করছে, বিশেষ করে ইউরোপে। এখানে শিল্পটি অভূতপূর্ব প্রতিযোগিতামূলক পরিবেশ, নিয়ন্ত্রক ও অর্থনৈতিক চাপের সম্মুখীন হয়েছে।’

এ বিষয়ে ফোর্ডের ইউরোপীয় কার্যক্রমের ট্রান্সফরমেশন অ্যান্ড পার্টনারশিপ বিভাগের ভাইস প্রেসিডেন্ট বলেন, ইউরোপের প্রতিযোগিতামূলক পরিবেশে ফোর্ডের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য কঠোর কিন্তু দৃঢ় পদক্ষেপ নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চীনা গাড়ির সঙ্গে প্রতিযোগিতার পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোয় ইউরোপে ফোর্ডের যাত্রীবাহী গাড়ির ব্যবসা উল্লেখযোগ্য লোকসানের সম্মুখীন হয়েছে। এ সময় অন্য গাড়ি নির্মাতাদের মতো ফোর্ড ইভির দাম কমাতে বাধ্য হয়েছে এবং কোম্পানি ইভি উৎপাদনের লক্ষ্যমাত্রা কমিয়েছে।

গত বছর কোম্পানিটি বলেছিল, তারা ইউরোপজুড়ে প্রায় ৪ হাজার ৯০০ চাকরি ছাঁটাই করবে। নতুন সিদ্ধান্তে এক্সপ্লোরার ও ক্যাপ্রি মডেলের উৎপাদনের ওপর প্রভাব ফেলবে।

আরেক অটো জায়ান্ট ফক্সওয়াগনের ছাঁটাই ঘোষণার কয়েক সপ্তাহ পর ফোর্ডের পরিকল্পনাটি জানা গেল। দুর্বল ইউরোপীয় গাড়ি বাজার এবং চীনে বাজারের অংশ হারানোর কারণে কয়েক হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে কোম্পানিটি। এ জার্মান অটোমেকার আরো জানিয়েছে, চাকরি রক্ষা ও কোম্পানির ভবিষ্যৎ সুরক্ষিত করতে কর্মীদের বেতন ১০ শতাংশ কমাবে। জার্মানিতে কমপক্ষে তিনটি কারখানা বন্ধ করবে ফক্সওয়াগন।

Tags: ইউরোপকর্মী ছাটাইফোর্ড
Previous Post

ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান বন্ধ মানবিকভাবে অযৌক্তিক

Next Post

মুডির অবনমন অর্থনৈতিক অগ্রগতির প্রতিফলন নয়: বাংলাদেশ ব্যাংক

Next Post
বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুডির অবনমন অর্থনৈতিক অগ্রগতির প্রতিফলন নয়: বাংলাদেশ ব্যাংক

ক্রিকেট মাঠে চারজন ব্যক্তি আলোচনা করছেন, একটি লোগো দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন পেসার নিয়ে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT