চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগদ গ্রাহকরা ৬০ টাকায় র‍্যাবিটহোলে দেখতে পারবে বিশ্বকাপ ক্রিকেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 03, অক্টোবর 2023
in অর্থনীতি
A A
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পাঁচজন ব্যক্তি হাসিমুখে হাত মিলাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষ্যে নগদ ও র‌্যাবিটহোল নিয়ে এসেছে দারুণ অফার। জনপ্রিয় ভিডিও সম্প্রচার মাধ্যম র‌্যাবিটহোলে গ্রাহক নগদের মাধ্যমে ৬০ টাকা পেমেন্ট করে বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ উপভোগ করতে পারবেন।

এই অফার উপলক্ষ্যে নগদ লিমিটেড ও র‌্যাবিটহোল গতকাল সোমবার নগদের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। নগদ লিমিটেড-এর নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক ও র‌্যাবিটহোলের পক্ষে কনটেন্ট ম্যাটার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম রফিক উল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এসময় নগদ লিমিটেড-এর চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ ও হেড অব বিজনেস সেলস মোহাম্মদ মাহবুব সোবহান উপস্থিত ছিলেন।

ক্রিকেটপ্রেমী গ্রাহকরা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ ও তাদের প্রিয় দলের খেলা এখন নগদ ও র‌্যাবিটহোলের এই অফারের মাধ্যমে উপভোগ করতে পারবেন। অফারের আগে র‌্যাবিটহোলের এই প্যাকটির মাসিক মূল্য ছিল ৯৯ টাকা, গোটা বিশ্বকাপের সব ম্যাচ দেখতে হলে গ্রাহকদের খরচ করতে হতো ১৯৮ টাকা। নগদ ও র‌্যাবিটহোলের এই চুক্তির ফলে এখন মাত্র ৬০ টাকায় নগদ গ্রাহকরা এই অফারটি উপভোগ করতে পারবেন এবং বিশ্বকাপের সব ম্যাচ দেখতে পারবেন। আগামী ২০ নভেম্বর ২০২৩ পর্যন্ত অফারটি কার্যকর থাকবে। অফারটি উপভোগ করতে গ্রাহককে র‌্যাবিটহোলের ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে ‘নগদ ওয়ার্ল্ড কাপ প্যাক’ অপশনটি বাছাই করতে হবে এবং নগদের গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

আজ ৩ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ১৯ অক্টোবর ২০২৩ পর্যন্ত। এরপর নগদ গ্রাহক এই স্পেশাল প্যাকের অফার উপভোগ করতে পারবেন না। সব শর্ত মেনে একজন গ্রাহক একবারই এই অফার উপভোগ করতে পারবেন। ক্যাম্পেইনের বিষয়ে নগদ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ বলেন, ক্রিকেটপ্রেমী গ্রাহকদের স্বল্পমূল্যে জনপ্রিয় ভিডিও সম্প্রচার মাধ্যমে বিশ্বকাপ খেলা দেখার সুযোগ করে দিতে নগদ ও র‌্যাবিটহোল যৌথভাবে এই অফারটি নিয়ে এসেছে। মানুষের জীবনকে আরামদায়ক করার একটি প্রয়াস এই ক্যাম্পেইন।

এছাড়া বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষ্যে মাস্টারকার্ড থেকে নগদ ওয়ালেটে ৩৪৫০ টাকা বা তার বেশি অ্যাড মানি বা ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করে গ্রাহক জিতে নিতে পারেন আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলা দেখার টিকিট। এর সাথে থাকছে প্রতি সপ্তাহে সর্বোচ্চ লেনদেনকারী গ্রাহকের জন্য ফ্ল্যাগ বিয়ারার প্রোগ্রাম ও মাস্টারকার্ড সোফা। এই অফারটি চলবে ১৬ অক্টোবর ২০২৩ পর্যন্ত।

Tags: নগদবিশ্বকাপবিশ্বকাপ ক্রিকেটর‌্যাবিটহোল
Previous Post

ট্রেনে কাটা পড়ে মৃত্যু, ফিঙ্গার প্রিন্টে মিলল পরিচয়

Next Post

মার্কিন ভিসানীতি নিয়ে অস্বস্তি আছে কিনা প্রশ্নে যা বলল র‍্যাব

Next Post
র‍্যাবের কর্মকর্তাদের প্রেস ব্রিফিং, বিভিন্ন মিডিয়া সংস্থা ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন ভিসানীতি নিয়ে অস্বস্তি আছে কিনা প্রশ্নে যা বলল র‍্যাব

বিশ্বকাপের স্টেডিয়াম রাতের আলোতে উজ্জ্বল, উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সম্ভাবনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হতে পারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT