চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯৭১’র পরে এই প্রথম ভারতীয় তিন বাহিনীর পাকিস্তান আক্রমণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:42 পূর্বাহ্ন 07, মে 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশের সেনা ও আধাসেনা সদস্যরা মোবাইল ও অস্ত্র সহ প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৭১ সালের যুদ্ধের পর এই প্রথমবার পাকিস্তানের মাটিতে একযোগে আক্রমণ করেছে ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বিমানবাহিনী। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় এয়ার স্ট্রাইক করেছে ভারত।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ভারতের তরফে। পাকিস্তানের সামরিক কোনো ঘাঁটিকে নিশানা করা হয়নি। বেছে বেছে ধ্বংস করা হয়েছে জঙ্গি ঘাঁটি বলে সন্দেহ করা বিভিন্ন স্থান। ভারতের রাফাল দিয়ে চালানো হয় হামলা।

ভারতের বিমানবাহিনী থেকে জানানো হয়েছে,  উরি, পুঞ্চ, রাজৌরি, কুপওয়াড়া সেক্টরে নির্বিচারে গুলি চালিয়েছে পাক সেনা। পাল্টা জবাব দিচ্ছে বিএসএফও। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মধ্যে জবাব দিয়েছে ভারত। রাতারাতি যাদের সিদুঁর মুছে দিয়েছিল জঙ্গিদের দল, তাদের প্রতি সুবিচার করেই জঙ্গিদের ঘাঁটি, প্রশিক্ষণের জায়গা রাফাল বিমানের সাহায্যে গুঁড়িয়ে দিয়েছে ভারত। সফল হয়েছে ‘অপারেশন সিঁদুর’।

যদিও এএফপি ও রয়টার্স সূত্রে জানা গেছে, ভারতীয় ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান।

মঙ্গলবার (৬ মে) স্থানীয় সময় রাত ১টা ৪৪ মিনিটে ভারতের তিন সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ অপারেশন শুরু করেছে বলে খবর পাওয়া গিয়েছে। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থান গুঁড়িয়ে দেয়া হয়েছে ক্ষেপণাস্ত্রের সাহায্যে।

ভারতীয় কতৃপক্ষের দাবি, জইশ-ই-মহম্মদের হেডকোয়ার্টার থেকে লস্কর-ই-তৈবার ঘাঁটি, ভারতের নিশানায় ছিল সবই। অপারেশন সিঁদুরে অংশ নেয়া বিমান সেনার সমস্ত বিমানচালক নিরাপদে ফিরে এসেছেন। অপারেশন সিঁদুরের পর জানানো হয়েছে বিমানসেনার তরফে।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল। পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। ধর্মীয় পরিচয় জেনে হিন্দু পর্যটকদের উপরে, মূলত পুরুষদের গুলি করে হত্যা করা হয়েছিল। মোট ২৫ জন পর্যটকের মৃত্যু হয়। আর তাদের বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে নিহত হন স্থানীয় এক যুবক, যিনি টাট্টু ঘোড়ার চালক ছিলেন।

Tags: ‘অপারেশন সিঁদুর’পাকিস্তানভারতভারত-পাকিস্তান উত্তেজনাভারত-পাকিস্তান যুদ্ধহামলা
Previous Post

ভারত বনাম পাকিস্তান, সামরিক সক্ষমতা কার কেমন

Next Post

আর্সেনালের সঙ্গে ড্র নয়, জয় নিয়েই ফাইনালে উঠতে চায় পিএসজি

Next Post
পিএসজির খেলোয়াড় ওয়ারেন সানিয়ার সঙ্গে আর্সেনালের খেলোয়াড়ের প্রতিদ্বন্দ্বিতা।. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্সেনালের সঙ্গে ড্র নয়, জয় নিয়েই ফাইনালে উঠতে চায় পিএসজি

পাক-ভারত যুদ্ধের সিনেমার দৃশ্য, সৈনিক, অস্ত্র ও যুদ্ধের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাক-ভারত যুদ্ধ নিয়ে যে সিনেমাগুলো অবশ্যই দেখা উচিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT