চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের মনোনয়নে মিছিল করায় আওয়ামী লীগ নেতাকে হাতুড়িপেটা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 পূর্বাহ্ন 04, ডিসেম্বর 2023
in - সেমি লিড, জনপদ, মাগুরা, রাজনীতি
A A
অসুস্থ ব্যক্তি হাসপাতালে শয্যাশায়ী, পাশে ব্যাগ ও ওষুধের প্যাকেট. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসানের মনোনয়নে মিছিল করায় মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাধ বাজার এলাকায় আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক গোলাম মোরশেদ টুকুকে (৪৫) প্রতিপক্ষ হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে।

রোববার ৩ ডিসেম্বর রাতে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে গোলাম মোরশেদ টুকুকে ভর্তি করা হয়েছে। তিনি গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

আহত টুকু অভিযোগ করেছেন, গত ২৬ নভেম্বর কেন্দ্রীয় আওয়ামীলীগ মাগুরা-১ আসনে মনোনয়নে সাকিব আল হাসানের নাম ঘোষণায় নিজ এলাকায় আনন্দ মিছিল করার কারণে একই এলাকার প্রতিপক্ষ স্থানীয় গয়েশপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল হালিমের সমর্থকরা তার উপর হামলা চালিয়েছে। আহত টুকু শ্রীপুরের গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

টুকু জানান, শনিবার বিকালে সে স্থানীয় লাঙ্গলবাধ বাজার কৃষি ব্যাংক থেকে কাজ সেরে নিজ গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে বিকাল ৫টার দিকে লাঙ্গলবাধ বাজার এলাকায় হালিম চেয়ারম্যানের সমর্থকরা আগের বিরোধের জেরে হাটুড়ি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে টুকুসহ তার লোকজন অন্য একজন চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করেন, যা নিয়ে তাদের মধ্যে অনেক আগে থেকেই বিরোধ চলছিল। ২৬ নভেম্বর মিছিল দেয়ার ঘটনা নিয়ে হালিম চেয়ারম্যান ও তার সমর্থকরা এ হামলা চালায়।

এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, লাঙ্গলবাধ এলাকায় গোলাম মোরশেদ টুকু নামে এক যুবক আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। ঘটনার তদন্ত চলছে। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গয়েশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম এ বিষয়ে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। ঘটনার সাথে আমি কিংবা আমার কোন ব্যক্তি জড়িত নয়। সে ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এলাকার তার অনেক শত্রু থাকতে পারে। ঘটনার তদন্ত করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। নৌকার প্রার্থীর মিছিল বের করার কারণে তার উপর হামলা হয়েছে, এমন তথ্য সঠিক নয়। কারণ আমার ইউনিয়নে সেধরণের রাজনৈতিক কোন অবস্থা নেই।

Tags: হাতুড়ি পেটা
Previous Post

এতো সুন্দর গোলের খেলা আগে দেখেননি ক্লপ

Next Post

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ১১ পর্বতারোহীর মৃত্যু

Next Post
ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে ধোঁয়া ও অগ্ন্যুৎপাতের ধোঁয়া বের হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ১১ পর্বতারোহীর মৃত্যু

বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো, নির্বাচনী প্রক্রিয়া ও ভোটের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে ৩১ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১৪ জনের বাতিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT