চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুবিয়ালেসের চুমুকাণ্ড ‘ফুটবলের অপূরণীয় ক্ষতি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:12 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল দলের কোচের ছবি, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ফুটবল বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের পর স্ট্রাইকার জেনিফার হারমোসোকে প্রকাশ্যে চুমু দেয়া ঘটনার নিন্দা জানিয়েছে ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি তাদের প্রতিবেদনে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সাবেক সভাপতি লুইস রুবিয়ালেসকে ‘ফুটবলের অখণ্ডতা এবং সুনামকে যথেষ্ট ক্ষতি’ করার জন্য অভিযুক্ত করেছে।

পদত্যাগের জোরালো দাবি উঠলেও তাতে রাজি ছিলেন না রুবিয়ালেস। ৯০ দিনের জন্য তাকে সাময়িক বরখাস্ত করে ফিফা। শেষপর্যন্ত অবশ্য তিনি পদত্যাগে বাধ্য হন। ৪৬ বর্ষী সাবেক ফুটবলারের আচরণ সম্পর্কে ফিফা বলেছে, তার অযাচিত চুমু এবং ফাইনালের সময় তার অশ্লীল আচরণ স্পেনের প্রথম নারী বিশ্বকাপ জয়ের ‘সাফল্যকে স্পষ্টভাবে কলঙ্কিত করেছে।’

ফিফার প্রতিবেদনে হারমোসোকে তার পক্ষে সাক্ষ্য দেয়ার জন্য চাপ দেয়ার জন্য রুবিয়ালেসের কথিত প্রচেষ্টাকে ‘অসহনীয়’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ভুক্তভোগী জেনিফার হারমোসো এবং নারী ফুটবলারদের সংগঠন ফুটপ্রো ইউনিয়নের আনা গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে বরখাস্ত করা ন্যায়সঙ্গত ছিল।

ফুটপ্রো’র বিবৃতিতে রুবিয়ালেসের দিকে ইঙ্গিত করে মন্তব্য করেছিলেন হারমোসো। সেখানে বলেছিলেন, ‘তিনি আমার সম্মতি ছাড়াই চুমু খেয়েছিলেন। এবং কোনো অবস্থাতেই আমি তাকে উঠাতে চাইনি।’ এরপর স্পেনের বিশ্বজয়ী ফুটবলারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার দাবি তুলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণাও দিয়েছিলেন রুবিয়ালেস।

এ ব্যাপারে প্রতিবেদনে ফিফা উল্লেখ করেছে, ‘শুধুমাত্র ঘটনা নিয়ে নিজস্ব মতামত প্রদানের জন্য খেলোয়াড়কে আইনি পদক্ষেপের হুমকি দেয়া হয়েছে। এটি বেশ গুরুতর ব্যাপার। তার পারিপার্শ্বিক পরিবেশের উপর এটা চাপ সৃষ্টি করেছিল, যা ছিল অসহনীয় এবং শৃঙ্খলাজনিত পদ্ধতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি।’

Tags: আরএফইএফফিফাফুটপ্রোমেয়েদের বিশ্বকাপ-২০২৩রুবিয়ালেসলিড স্পোর্টসস্পেনহারমোসো
Previous Post

‘৪৮ ঘণ্টার আল্টিমেটাম কই? বিএনপি ভুয়া, ৩২ দল ভুয়া’

Next Post

চ্যানেল আইয়ের রজত জয়ন্তীতে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনারের শুভেচ্ছা

Next Post
চ্যানেল আই বাংলাদশের মুক্তি ও স্বাধীনতা বার্তা প্রদান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের রজত জয়ন্তীতে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনারের শুভেচ্ছা

সম্পাদক পরিষদ লোগো ও একজন ব্যক্তির ছবি, মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যমের ওপর ভিসা নীতি: সম্পাদক পরিষদের চিঠি, মার্কিন রাষ্ট্রদূতের ব্যাখ্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT