চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ দলে আসতে পারে নতুন মুখ: ক্যাবরেরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:17 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের বিপক্ষে আগামী ২১ ও ২৬ মার্চ ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরবে ক্যাম্প করবে লাল-সবুজের দল। ক্যাম্পের জন্য ২৬-২৮ জন খেলোয়াড়কে প্রাথমিক স্কোয়াডে ডাকা হতে পারে বলে জানান হাভিয়ের ক্যাবরেরা। বাংলাদেশ দলের কোচ দলে কয়েকজন নতুন মুখ থাকার ইঙ্গিতও দিয়েছেন।

বাফুফে ভবনে রোববার জাতীয় দল কমিটির সভায় ক্যাবরেরা উপস্থিত ছিলেন। জাতীয় দলে নিয়মিত খেলা কয়েকজন ফুটবলারকে নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তারা নিজ ক্লাবে পর্যাপ্ত সময় মাঠে খেলার সুযোগ পাচ্ছেন না।

‘কিছু খেলোয়াড় আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু তারা পর্যাপ্ত খেলার সময় পাচ্ছে না, যা কিছুটা উদ্বেগের বিষয়। আমরা অবশ্যই জাতীয় দলের খেলোয়াড়দের বিপিএলে যতটা সম্ভব্বেশি সময় ধরে খেলতে দেখতে পছন্দ করব। যদিও এটা ক্লাবগুলোর কোচের সিদ্ধান্ত। আমরা ব্যাপারটা সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারি।’

এএফসি এশিয়ান কাপের চলতি আসরে নকআউট পর্বে খেলেছে ফিলিস্তিন। মধ্যপ্রাচ্যের দলটির প্রতি সমীহ রেখে বাংলাদেশ কোচের ভাষ্য, ‘ফিলিস্তিনের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার লক্ষ্য পূরণের উদ্দেশ্য থাকবে। আমরা মনে করছি, লেবাননের চেয়ে তারা শক্তিশালী হবে। তারা এশিয়ান কাপে দুর্দান্ত ছিল। শক্তিশালী দলের বিপক্ষে ইতিবাচক ফলাফল অর্জন করেছে।’

‘তবে আমরা বিশ্বাস করি, যদি আমাদের সঠিক অনুশীলন ক্যাম্প থাকে, তবে কিছু অর্জন করতে পারব। পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে। আমরা জানি, লেবাননের বিপক্ষে যে পারফরম্যান্স করেছি, তা সম্ভবত ফিলিস্তিনের বিপক্ষে যথেষ্ট হবে না। তাই আশা করি আমরা ভালো কিছু পেতে পারি।’

‘লেবাননের চেয়ে ফিলিস্তিনের বিপক্ষে আমাদের চ্যালেঞ্জ বেশি থাকবে। যখন আমরা ঘরের মাঠে খেলব, তখন আমাদের সুবিধা থাকবে এবং ফিলিস্তিনের কাছ থেকে একটি পয়েন্ট ছিনিয়ে নেয়া সম্ভব হবে।

ফিলিস্তিনের অনুরোধে তাদের বিপক্ষে আগে অ্যাওয়ে ম্যাচ খেলবে ক্যাবরেরার শিষ্যরা। ইসরায়েলের সামরিক অভিযানের কারণে অ্যাওয়ে ম্যাচটি ফিলিস্তিনের বদলে জামাল ভূঁইয়ারা কুয়েতে খেলবে। আগামী ২ মার্চ সৌদির পথে রওনা দেবে জামাল ভূঁইয়ারা। এরপর ১৭ মার্চ ক্যাম্প শেষ করে কুয়েতে যাবে বাংলাদেশ দল।

Tags: ক্যাবরেরাফিলিস্তিনফুটবল বিশ্বকাপ-২০২৬ফুটবল বিশ্বকাপ-২০২৬ বাছাইবাফুফেবাংলাদেশবাংলাদেশ জাতীয় ফুটবল দললিড স্পোর্টসসৌদি আরব
Previous Post

জিততে আরও ৩৩২ করতে হবে ইংল্যান্ডকে

Next Post

জাতীয় স্মৃতিসৌধে ১১ দেশের ১৩ সামরিক উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

Next Post
১১ দেশের সামরিক উপদেষ্টারা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় স্মৃতিসৌধে ১১ দেশের ১৩ সামরিক উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করতে প্রস্তুত, মাথায় বল লেগে হাসপাতালে গুণাসেকারা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাথায় বল লেগে হাসপাতালে গুণাসেকারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT