চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যায় ঘরবন্দী মানুষের ঘরে খাবার পৌঁছে দেয়া হচ্ছে: ধর্ম উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2024
in বাংলাদেশ
A A
বন্যায় ঘরবন্দী মানুষের জন্য খাদ্য বিতরণে ধর্ম উপদেষ্টা ও পুলিশ কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বন্যায় ঘরবন্দী মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। লক্ষ্মীপুরে বানভাসি মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই সেবা দিয়ে যাচ্ছে।

আজ সকালে লক্ষ্মীপুর জেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের চর মটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা মাঠে আল মানাহিল ফাউন্ডেশনের উদ্যোগে বন্যাদূর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বন্যায় লক্ষ্মীপুরে অনেকেই ঘরবন্দী হয়ে আছে। তারা ত্রাণের জন্য বাইরে যেতে পারছেন না। তারা ০১৭৬৯-৩৩২৩৭৪ এই মোবাইল নম্বরে ফোন দিলেই তাদের ঘরে ত্রাণ পৌঁছে দেবে লক্ষ্মীপুরে দায়িত্বরত সেনাবাহিনী।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, বন্যাদূর্গতদের জন্য সরকার নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। সরকার বানভাসি মানুষের পাশে আছে। যেকোন দূর্যোগ-দুর্বিপাকে জনগণ সরকারকে পাশে পাবে। বন্যাদূর্গত মানুষের সহায়তায় সরকার ত্রাণসামগ্রী বিতরণ করছে। তাদেরকে বিনামূল্যে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরাও বানভাসি মানুষের প্রতি হাত বাড়িয়ে দিয়েছে। দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ সমাজও বানভাসি মানুষের সহায়তায় ঝাঁপিয়ে পড়েছে। তারা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। তিনি আলেম-ওলামা সমাজের এ উদ্যোগকে সাধুবাদ জানান।

এর আগে উপদেষ্টা লক্ষ্মীপুরের আল মঈন ইসলামি একাডেমিতে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরে উপদেষ্টা আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে  ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও ঘর নির্মাণের উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময়  লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: ড. আ ফ  ম খালিদ হোসেনত্রাণধর্ম উপদেষ্টাবন্যা
Previous Post

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক মোহাম্মদ আজম

Next Post

চুয়াডাঙ্গায় বাঁধ ভেঙে বহু এলাকা প্লাবিত

Next Post
বাঁধ ভেঙে নদীর পানি ছড়িয়ে পড়ছে, গ্রামবাসীরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় বাঁধ ভেঙে বহু এলাকা প্লাবিত

বাংলাদেশ ফুটবল দল বিশ্বকাপ বাছাই ম্যাচে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে দেখা যাবে বাংলাদেশ-ভুটান ম্যাচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT