চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুড এন্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:17 অপরাহ্ন 23, ডিসেম্বর 2023
in বাংলাদেশ
A A
ফুড এন্ড বেভারেজ মার্কেটিং ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফুড এন্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৩.০।

শনিবার ২৩ ডিসেম্বর বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হয় নেসলে প্রেজেন্টস ফুড এন্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৩.০ পাওয়ার্ড বাই বেকম্যান’স এন্ড পুষ্টি, ইন এ্যাসোসিয়েশন উইথ মোজো” শীর্ষক এই আয়োজন।

এই আয়োজনে খাদ্য এবং পানীয় ব্যবসায় বর্তমান অবস্থায় টিকে থাকা এবং আগামীর সম্ভাবনা নিয়ে নয়টি গুরুত্বপূর্ণ ইনসাইট, কী-নোট এবং প্যানেল আলোচনা করেছেন দেশের স্বনামধন্য খাদ্য ও পানীয় প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর, প্রধান নির্বাহী, চিফ মার্কেটিং অফিসার, সেলস ডিরেক্টর, সাপ্লাই চেইন হেড, মার্কেট রিসার্চার এবং কমিউনিকেশন ক্ষেত্রের পেশাজীবীরা। ২৫০ এর অধিক মার্কেটিং এবং সেলস পেশাজীবী এই আয়োজনে যোগ দেন।

বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্যপণ্য উৎপাদন, সরবরাহ, ব্যয়ের সমন্বয়, বিক্রয় ও ব্যবসা বৃদ্ধি, টেকসই মার্কেট অপারেশন, প্রতিযোগিতাপূর্ণ মার্কেটে ক্রেতা ধরে রাখার স্ট্র্যাটেজি, খাদ্য ও পানীয় মার্কেটের চ্যালেঞ্জ, ক্রেতা সন্তুষ্টি ধরে রাখা, মার্কেটিংয়ের বিভিন্ন টুল ও টেকনিক ব্যবহার করে ফুড ব্যবসার প্রসার ইত্যাদি বিষয়ে আলোচনা রাখেন বক্তারা।

অনুষ্ঠানের কী-নোট স্পিকার ছিলেন এশিয়া মার্কেটিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি আশরাফ বিন তাজ। আরও বক্তব্য রাখেন বাংলাদেশের ব্যবসা জগতের প্রখ্যাত মুখ এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস উদ দৌলা, টি.কে. গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মোঃ মোফাচ্ছেল হক, আকিজ বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মোঃ শফিকুল ইসলাম তুষার, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ, সিটি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর জাফর উদ্দিন সিদ্দিকী, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট পিএলসি-এর চীফ এক্সিকিউটিভ অফিসার শাখাওয়াত হোসেন, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট গালীব বিন মোহাম্মদ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) কাজী মহিউদ্দিন।

এছাড়াও ডট বার্থ-এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ গাউসুল আলম শাওন, মাইন্ডশেয়ার বাংলাদেশের ম্যানেজিং পার্টনার তাসনুভা আহমেদ টিন, এনগেজ ৩৬০ এর সিইও সৈয়দা উম্মে সালমা ঝুমুর, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান, কাজী এন্ড কাজী টি এস্টেট লিমিটেডের সেলস এন্ড মার্কেটিং জেনারেল ম্যানেজার এস. এম. এম. ইব্রাহীম মাহমুদ, বসুন্ধরা গ্রুপের ক্যাটাগরি হেড ইমরানুল কবির, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ পিএলসি এর বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ইফতেখারুল ইসলাম দস্তগীর, নাভানা গ্রুপের ব্র্যান্ড কমিউনিকেশন ম্যানেজার ফারাজ হোসেন রুম্মান, নেসলে বাংলাদেশ পিএলসি-এর সেলস ডিরেক্টর সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন, কোম্পানি সেক্রেটারি দেবব্রত রায় চৌধুরী, একমি কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড-এর চীফ বিজনেস অফিসার আশফাকুর রহমান, পারটেক্স স্টার গ্রুপ-এর হেড অব বিজনেস সাইদুল আজহার সারওয়ার, পারফেটি ভ্যান ম্যালে-এরত এসোসিয়েট হেড অব কর্মাশিয়াল রিফাকত রাশেদ৷ এসিআই লিমিটেড এর বিজনেস ডিরেক্টর কামরুল হাসান, কনটেন্ট ক্রিয়েটর “রাফসান দ্যা ছোটভাই” খ্যাত ইফতেখার রাফসান, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড এর ডিরেক্টর মার্কেটিং এন্ড সেলস সুরাইয়া সিদ্দীকা, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর চীফ মার্কেটিং অফিসার মোঃ মাইদুল ইসলাম, ট্রান্সকম বেভারেজ লিমিটেড এর হেড অব মার্কেটিং শরফুদ্দিন ভূঁইয়া শ্যামল, ড্যান ফুড বাংলাদেশ এর হেড অব মার্কেটিং শহীদ বিন সরোয়ার, কিভা হান এর এমডি সামিদ বিন সালাম এবং ডমিনো’জ পিজ্জা বাংলাদেশ এর কান্ট্রি মার্কেটিং লিড আবু ওবায়েদ ইমন প্রমুখ বক্তব্য রাখেন।

এবারের আয়োজনে উন্মোচন করা হয়েছে “বিজনেস ব্রিলিয়ানয” ম্যাগাজিনের দ্বিতীয় সংস্করণ, যেখানে কভার ফিচার করা হয়েছে বাংলাদেশের প্রখ্যাত ব্যবসায়ী এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস উদ দৌলার সাথে কথোপকথন। সবশেষে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতার জন্য আয়োজনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, পৃষ্ঠপোষক, আগত অতিথি এবং সবাইকে ধন্যবাদ জানান সোহরাব হোসেন গুড্ডু।

এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে নেসলে বাংলাদেশ পিএলসি, পাওয়ার্ড বাই পৃষ্ঠপোষক হিসেবে বেকম্যান’স বিস্কুট ও পুষ্টি, ইন এ্যাসোসিয়েশান উইথ মোজো এর পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে পৃষ্ঠপোষক হিসেবে আছেন যথাক্রমে পাঠাও ফুড, ইস্পাহানী, কিভা হান, প্রথম আলো ডট কম, জেসিআই বাংলাদেশ, বিজনেস ব্রিলিয়ানয, প্র্যাক্টিশনার্স একাডেমি, নেসক্যাফে, ম্যাগি, শক্তি প্লাস, স্পা ড্রিংকিং ওয়াটার, এসিআই পিওর গুড়া মসলা, কাজী এন্ড কাজী টি, রুচি, স্বপ্ন, ইগলু, ড্যানিশ, সানবিট, পার্টেক্স টিস্যু, ফ্রেশ স্টেশনারি, ফিয়েরো, মালেদা গ্রুপ, এবং দ্য ওয়েস্টিন ঢাকা।

Previous Post

রাজধানীর গুলিস্তান, মিরপুর ও কলাবাগানে ৩টি যাত্রীবাহী বাসে আগুন

Next Post

শেষ ওয়ানডেতে রানের চাপে পিষ্ট মেয়েরা

Next Post
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ওয়ানডেতে রানের চাপে পিষ্ট মেয়েরা

ঢাকা শহরে অবরোধের কারণে রাস্তাঘাট খালি ও যানবাহন কম. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ঢিলেঢালা সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT