চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৪.০ সম্পন্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:54 অপরাহ্ন 13, ডিসেম্বর 2024
in অন্যান্য
A A
ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

সফল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নেসলে প্রেজেন্টস ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৪.০ পাওয়ার্ড বাই বেকম্যান’স অ্যান্ড পুষ্টি ইন অ্যাসোসিয়েশন উইথ মোজো।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে অনুষ্ঠিত হয়।

এই আয়োজনের মূল থিম ছিল “ব্লেন্ডিং পার্সপেকটিভস, ব্রিংগিং ডিলাইটস,” যেখানে খাদ্য ও পানীয় শিল্পের উন্নয়ন, উদ্ভাবন এবং চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

অনুষ্ঠানের শুরু হয় নেসলে বাংলাদেশের সেলস ডিরেক্টর এবং বোর্ড সদস্য সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে। তিনি পরপর চারবার এই আয়োজনের টাইটেল পার্টনার হতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং শিল্পের স্টেকহোল্ডারদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এই আয়োজনে ছিল ৪টি ইনসাইট সেশন এবং ৪টি প্যানেল আলোচনা। ২৫ জন বক্তা এবং মডারেটর তাদের ইনসাইট এবং অভিজ্ঞতা শেয়ার করেন। দেশের স্বনামধন্য খাদ্য ও পানীয় প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর, প্রধান নির্বাহী, চিফ মার্কেটিং অফিসার, সেলস ডিরেক্টর, সাপ্লাই চেইন বিশেষজ্ঞ, মার্কেট রিসার্চার এবং কমিউনিকেশন পেশাজীবীদের উপস্থিতিতে ২৫০ জনের বেশি মার্কেটিং এবং সেলস পেশাজীবী এই আয়োজনে অংশগ্রহণ করেন।

আকিজ ইনসাফ এর সিইও অনুপ কুমার সাহা তার ইনসাইট সেশনে “রিডিফাইনিং ফুড মার্কেটিং অপারেশনস ফর ইকোনমিক ইফিশিয়েন্সি” নিয়ে আলোচনা করেন।

কোয়ান্টাম কনজিউমার সলিউশনস লিমিটেড এর পার্টনার রুহিনা হালিম “ক্যান ফুড ব্র্যান্ডস বি দ্য নিউ হোপ ইন টাফ টাইমস” বিষয়ে একটি গবেষণা সেশন পরিচালনা করেন।

মোহাম্মদ মোফাসসেল হক, ডিরেক্টর (মার্কেটিং), টি.কে. গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, “ইফেকটিভ স্ট্র্যাটেজিস ফর ফুড অ্যান্ড বেভারেজ মার্কেট অপারেশনস অ্যামিড ইভলভিং চ্যালেঞ্জেস” নিয়ে আলোচনা করেন।

দীপেশ নাগ, ম্যানেজিং ডিরেক্টর, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড, “ড্রাইভিং এক্সেলেন্স ইন ফুড অ্যান্ড বেভারেজ ফর ক্রাইসিস রেজিলিয়েন্স” শীর্ষক একটি ইনসাইট সেশনে কথা বলেন।

বক্তারা চারটি ভিন্ন প্যানেলে খাদ্য এবং পানীয় শিল্পের চ্যালেঞ্জ, উদ্ভাবনী সমাধান এবং কৌশলগত উদ্যোগ নিয়ে কথা বলেন।

মোহাম্মদ মাহবুব আরসলান, সিইও, আকিজ এসেনশিয়াল লিমিটেড, জাফর উদ্দিন সিদ্দিকী, এক্সিকিউটিভ ডিরেক্টর, সিটি গ্রুপ, নাভিদ ইয়াকুব, সিইও, ব্রুভানা বেভারেজ গ্রুপ এবং সামিত বিন সালাম, ফাউন্ডার, কিভা হান গ্রুপ, তাদের মতামত উপস্থাপন করেন। এই প্যানেলটি পরিচালনা করেন সুরাইয়া সিদ্দীকা, ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড।

ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর মির্জা মুহাম্মদ ইলিয়াস বলেন, “এই ১০ বছরের যাত্রা আমাদের সম্মিলিত চেষ্টার উদযাপন। ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ সর্বদাই বিজনেস এবং মার্কেটিং কমিউনিটির উন্নতিতে কো-ক্রিয়েটর হিসেবে কাজ করছে।”

এই আয়োজনের টাইটেল স্পন্সর-নেসলে বাংলাদেশ পিএলসি, পাওয়ার্ড বাই পার্টনার-বেকম্যান’স এবং পুষ্টি, ইন এসোসিয়েশন উইথ মোজো, প্লাটিনাম পার্টনার-ইস্পাহানি মির্জাপুর টি, কঙ্কা বাংলাদেশ এবং আকিজ এসেনশিয়াল, স্ন্যাক্স পার্টনার-চপস্টিক রামেন, অর্গানিক পার্টনার-কাজী এন্ড কাজী টি, নিউট্রিশন পার্টনার-গ্রামীন ডানোন শক্তি প্লাস, প্রোটিন পার্টনার- বেঙ্গল মিট, স্পাইস পার্টনার- এসিআই পিওর, নু্ডুলস পার্টনার- ম্যাগি, ওয়াটার পার্টনার-স্পা ড্রিংকিং ওয়াটার, কফি পার্টনার–নেসক্যাফে, টিস্যু পার্টনার- পারটেক্স ক্লিন টিস্যু, হরেকা পার্টনার-কিভা হান, নলেজ পার্টনার- প্র্যাক্টিশনার্স একাডেমি, পাবলিকেশন পার্টনার- বিজনেস ব্রিলিয়ানজ, প্রমোশনাল পার্টনার- মালেদা গ্রুপ, ইভেন্ট পার্টনার- ব্র্যান্ড গিয়ার, হস্পিটালিটি পার্টনার- রেনেসন্স ঢাকা গুলশান হোটেল।

অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের ডিরেক্টর সানজিদা রাফিয়া। তিনি আগামী বছরের আরও বড় আয়োজনের প্রতিশ্রুতি দেন।

Tags: ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ
Previous Post

বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপের দলগুলো কে কাকে প্রতিপক্ষ পেল

Next Post

সাদপন্থীদের বিশ্ব ইজতেমা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন যোবায়েরপন্থীরা

Next Post
বাংলাদেশে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদপন্থীদের বিশ্ব ইজতেমা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন যোবায়েরপন্থীরা

টিএমজিবি সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

টিএমজিবি সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT