চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমজমাট পরিবেশনায় লোকগানের ৬ষ্ঠ আসরের সমাপ্তি

শিল্পকলার উদ্যোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:10 অপরাহ্ন 12, জুন 2024
in বিনোদন
A A
লোকগানের ৬ষ্ঠ আসর, পরিবেশনায় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে শেষ হলো ৫ দিনব্যাপী আয়োজন মহাজনের পদাবলী। গত ৮ জুন শুরু হওয়া এ আয়োজনের শেষ দিনে পরিবেশিত হয়েছে লোককাব্যের নানান সুর।

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় লোকগানের আসরের সমাপনী অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যা ৬টায়। ৫ দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

অনুষ্ঠানের শুরুতে সুস্মিতা আক্তার পরিবেশন করেন ‘তোরসা নদীর উতাল পাতাল’ ও ‘ধীকো ধীকো ধীকো মইশালরে’ গান দুটি গানের কথা আব্দুল করিম এবং সুর করেছেন আব্বাস উদ্দিন। আব্দুল করিমের কথায় আব্বাস উদ্দিনের সুরে ‘প্রেম জানে না রসিক কালাচাঁন’ পরিবেশন করেন সাহস মোস্তাফিজ। এ. কে. এম মোস্তাফিজুর রহমানের কথা ও সুরে তিনি আরো পরিবেশন করেন ‘ঘাটায় দেখলে পোড়ায় মন’ গান।

রহিমা খাতুন পরিবেশন করেন মহেশ চন্দ্র রায়ের কথা ও সুরে ‘কানিচাত গারিনু আকাশী অকালী’ ও প্রচলিত কথা ও সুরে ‘আঙিনা সামটাং মুই আগলে দিগলে’। এরপর কুশান পালা থেকে নেয়া প্রচলিত কথা ও সুরে ‘কি দিয়া বান্ধিয়া রাখবো রে’ লোকগান পরিবেশন করেন লুবানা ইয়াসমিন দোয়েল এবং রহিমা কলিতার কথা ও সুরে ‘চ্যাঙরা বন্ধু রসিয়া’ গান‍ দুটি পরিবেশন করেন তিনি।

আব্দুল করিমের কথা ও আব্বাস উদ্দিনের সুরে ‘ও মোর কালারে কালা’ এবং প্রচলিত সুরে ‘ও কী ভাই’ গান দুটি পরিবেশন করেন ফাহমিদা রত্না। ধারাবাহিক পরিবেশনায় সুমন রায় পরিবেশন করেন দুটি গান ‘ফান্দে পড়িয়া বগা কান্দে’, কথা ও সুর প্রচলিত ও ‘ঘটক সালার বুদ্ধি ধরি’, কথা ও সুর কচিমুদ্দিন।

আরিফুর রহমান চৌধুরী পরিবেশন করেন স্যার জর্জ গিয়ারসনের কথা ও সুর সংগ্রহে ‘আবো নওদাড়িয়া মরিয়া’ ও ‘বাওকুমটা বাতাস বাতাস’ গান দুটি। ‘বাপুই শুনিলে জুড়ায় পরান’ এবং ‘ও মুই না শোনং শোনং’ গান দুটি পরিবেশন করেন স্বপ্না রায়। সাজু পরিবেশন করেন ‘গাড়িয়াল বন্ধুর’ ও ‘ঝরিতে হামার বাড়িতে’ গান দুটি।

অনুষ্ঠানে সবশেষে পরিবেশন ছিল পূণ্য চন্দ্র রায়-এর কণ্ঠে দুটি গান ‘ওরে অনেকে দিনে আসছে সাগাই নয়া নয়া সমন্দি’ ও ‘নানান জাতের পাখি দ্যাশত শুনেক কং তোকে’।

Tags: থিয়েটারলোকগানশিল্পকলা
Previous Post

দেশের কারাগারে ৩৬৩ বিদেশি, অধিকাংশই ভারতীয়

Next Post

৬ দফার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল: নাছিম

Next Post
নাছিম বক্তৃতা দিচ্ছেন, অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সাংবাদিকরা পাশে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ দফার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল: নাছিম

নাসিম

বর্ষীয়ান রাজনীতিবিদ মো. নাসিমের ৪র্থ মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT